News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন যুবরাজনগরে বিএলও আটক
Image

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন যুবরাজনগরে বিএলও আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি৷৷ নির্বাচনী বিধিভঙ্গের দায়ে ৫৭ নং বিধানসভা কেন্দ্রের ৬ নং বুথের বিএলও পল্লব চক্রবর্তীকে আটক

বিএলও পল্লব চক্রবর্তী

করেছে পুলিশ৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, যুবরাজনগর কেন্দ্রের বিএলও হিসেবে নিযুক্ত পল্লব চক্রবর্তী (৪৩) এর বাড়ি দেওয়ানপাশায়৷ দুপুরে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার সহ বিভিন্ন এলাকার বহু ভোটার কার্ড নিয়ে ঘুরতে দেখ এলাকার জনগণ৷ তাকে আটক করা হয়৷ এলাকার বিজেপি কর্মীরা যখন ঐ বিএলওকে আটক করে এবং জানতে চায় কি কারণে সরব প্রচার শেষ হওয়ার পর বাড়ি বাড়ি ভোটার তালিকা ও ভোটার পরিচয়পত্র নিয়ে ঘুরছেন, উত্তরে তিনি বলেন কয়েকটি ভোটার কার্ড দেওয়া বাকি রয়েছে৷ সেগুলি দিতেই নাকি তিনি গিয়েছেন৷ কিন্তু জনগেণর প্রশ্ণ কেন এতদিন দেওয়া হল না বা কেনই সময় অতিক্রম করে নির্বাচনী বিধিকে অমান্য করা হল৷ তবে কাছ থেকে সরসপুর ৫৪ নং কেন্দ্রেও ৫৬ নং কেন্দ্রের ৫৪ নং কেন্দ্রের বিভিন্ন এলাকাতে অনেকগুলি ভোটার আই কার্ড পাওয়া গিয়েছে, পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ ছুটে আসে৷ সঙ্গে এলাকার অতিরিক্ত রিটার্নিং অফিসার৷ অতিরিক্ত রিটার্নিং অফিসার নিজেও অবাক৷ তিনিও বললেন কেন বিএলও পল্লব চক্রবর্তী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এইকাজগুলি করতে গেলেন৷ এলাকার জনগণের অভিযোগ এই বিএলও শাসক দলের হয়ে কাজ করতেই নির্বাচনী নিয়মকে অমান্য করেছেন৷ পুলিশ জনগণের সংঘবদ্ধ অভিযোগ মূলে বিএলও পল্লব চক্রবর্তীকে আটক করে থানায় নিয়ে যান৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top