News Flash

  • Home
  • Uncategorized
  • উচ্চস্তরের সুরক্ষা ছাড়া পিএনবি জালিয়াতি কখনই সম্ভব নয় : রাহুল গান্ধী
Image

উচ্চস্তরের সুরক্ষা ছাড়া পিএনবি জালিয়াতি কখনই সম্ভব নয় : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রের বিরুদ্ধে বিষোদগার করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| শনিবার পিএনবি জালিয়াতি ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘এটি ২২,০০০ কোটি টাকার দুর্নীতি| উচ্চস্তরের সুরক্ষা ছাড়া কখনই সম্ভব নয়| সরকার আগে থেকেই এ বিষয়ে অবগত ছিল, অন্যথায় এমনটা হওয়া মোটেও সম্ভব নয়| প্রধানমন্ত্রী এগিয়ে আসতে হবে এবং প্রশ্নের উত্তর দিতে হবে|’
উল্লেখ্য, পিএনবি কেলেঙ্কারির ঘটনায় শনিবারই গ্রেফতার করা হয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রাক্তন ডেপুটি ম্যানেজার সহ ৩ জনকে| শনিবার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) তদন্তকারীদের জালে ধরা পড়ে গেলেন পিএনবি জালিয়াতির মুখ্য কারিগর পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রাক্তন ডেপুটি ম্যানেজার (অবসরপ্রাপ্ত) গোকুলনাথ শেট্টি| একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে পিএনবি-র সিঙ্গল উইন্ডো অপারেটর (এসডাব্লিউও) মনোজ খারাত-কে| এখানেই শেষ নয়, পিএনবি জালিয়াতি মামলায় গ্রেফতার করা হয়েছে নীরব মোদী গ্রুপ অফ ফার্মের অনুমোদিত স্বাক্ষরকারী (অথরাইজড সিগনেটরি) মনোজ হেমন্ত কারাটকে| শনিবার প্রত্যেককে মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top