News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়মিতকরণের দাবী নিয়ে সর্বশিক্ষার শিক্ষকরা মুখ্যমন্ত্রীকে গণডেপুটেশন দেবেন ৬ ই জানুয়ারি
Image

নিয়মিতকরণের দাবী নিয়ে সর্বশিক্ষার শিক্ষকরা মুখ্যমন্ত্রীকে গণডেপুটেশন দেবেন ৬ ই জানুয়ারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি৷৷ ভোটের মুখে বাম সরকারের গলায় কাটা হয়ে বিধছে সর্বশিক্ষা টিচার্স এসোসিয়েশন৷ বিদ্যালয় শিক্ষা দপ্তরের মন্ত্রী মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে চিটি পাঠিয়েছে সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মকরন করার জন্য৷ মন্ত্রীর বক্তব্যের সদর্থক সাড়ার ইতিবাচক সাড়ার ব্যর্থতা নিয়ে আন্দোলমুখী এস এস এ টিচার্স এসোসিয়েশন৷ ৬ ই জানুয়ারী মুখ্যমন্ত্রীকে গণ ডেপুটেশন প্রদান করবে এসোসিয়েশন৷ নিয়মিত করন করতে সরকারীভাবে সমাধান না হলে আন্দোলন জোড়ালো করা হবে, আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই খবর জানিয়েছেন৷ এসোসিয়েশন সম্পাদক বাস্তব দেববর্মা৷
সর্বশিক্ষা কর্মচারীরা লাগাতর আন্দোলনের নির্যাস শূন্যতায় গিয়ে ঠেকেছে৷ কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েনে কর্মরত সকলের ভবিষ্যৎ অনিশ্চিত৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার নিয়মিত করন করতে উদ্যোগ নেওয়ার দাবী জানিয়ে গনডেপুটেশন দেওয়ার সীদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি৷ তাঁদের অভিযোগ, রাজ্য সরকার সুপরিকল্পিতভাবে সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত করন প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে৷ গত বছর সর্বশিক্ষার শিক্ষকরা আমরণ অনশনে বসার সময় রাজ্যপাল মধ্যস্থতা করে আন্দোলন প্রত্যাহার করিয়ে নিলেও দাবী পূরণ হয়নি৷ গণতান্ত্রিকভাবে গনডেপুটেশনের পর সমাধান বিলম্বিত হলে গণতান্ত্রিক অবরোধ করবেন মন্ত্রীদের সরকারী আবাসন চত্বরে, কড়া বার্তা দিয়েছেন বাস্তব দেববর্মা৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top