News Flash

  • Home
  • Uncategorized
  • দন্ত চিকিৎসকদের সভায় মুখ্যমন্ত্রী, রাজ্যে ঘাটতি থাকলেও চিকিৎসা পরিষেবা মিলছে, গুজরাটে তাও নেই
Image

দন্ত চিকিৎসকদের সভায় মুখ্যমন্ত্রী, রাজ্যে ঘাটতি থাকলেও চিকিৎসা পরিষেবা মিলছে, গুজরাটে তাও নেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ চিকিৎসকদের পেশায় দায়িত্বশীলতা বাড়াতে হবে৷ হাসপাতালে সময়মতো আসা-যাওয়া করার মধ্য দিয়েই পরিষেবা প্রদান হয়না৷ সরকারী হাসপাতালে মানুষকে দায়িত্ব ও কর্তব্যবোধ থেকে দেখভাল করতে হবে৷ শনিবার আগরতলা স্টুডেন্ট হোমে দন্ত চিকিৎসকদের বার্ষিক সাধারণ সভায় এমনটাই অভিমত ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়নে রাজ্য সরকারের দৃঢ় অবস্থান তোলে ধরেছেন সুদীর্ঘ বত্তৃণতায় মুখ্যমন্ত্রী৷ বিজেপি’র গুজরাট মডেলকে খোলসা বলে তীব্র সমালোচনায় মুখর হয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রীর মতে, গুজরাটে বড়বড় দালানবাড়ি তৈরী করা হয়েছে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে৷ পর্যাপ্ত চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীর অপ্রতুলতা রয়েছে৷ রাজ্যে ঘাটতি থাকলেও পরিষেবা পাচ্ছেন জনগণ৷ দন্ত চিকিৎসকদের কাজের দিকে আরো বেশী ধৈর্য্যশীল ও সহনশীল হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
তবে, বিভিন্ন সময়ে স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা নিয়ে মানুষের অসন্তোষ প্রশমনে চিকিৎসকদের উদারবাদী হতে না পারার জন্য উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ স্বাস্থ্য দপ্তরকে ঘাটতি অনুসন্ধান করে পরিষেবা উন্নয়নে মনোনিবেশ কতে দন্ত চিকিৎসকদের বার্ষিক সভায় কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top