News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ৮০,৫৪৭ বিপিএল পরিবারে বিদ্যুৎ সংযোগের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে ঃ বিদ্যুৎমন্ত্রী
Image

রাজ্যে ৮০,৫৪৭ বিপিএল পরিবারে বিদ্যুৎ সংযোগের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে ঃ বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ বিদ্যুৎ মন্ত্রী মানিক দে রাজ্যের সব জনপদে বিদ্যুৎ সম্প্রসারণের জন্য বিদ্যুৎ নিগমের আধিকারিকদের প্রতি নির্দেশ দিয়েছেন৷ তিনি বলেন, চলতি অর্থবর্ষে এ রাজ্যের দীনদয়াল উপাদ্যায় গ্রামীণ জ্যোতি যোজনায় ৮০ হাজার ৫৪৭ টি বি পি এল পরিবারে বিদ্যুৎ সংযোগের লক্ষ্যমাত্রা নেওয়া হয়৷ এর মধ্যে গত ২৪ নভেম্বর পর্যন্ত ৫৫ হাজার ৭৩৫ টি বি পি এল পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে৷ বাকী পরিবারগুলিকে আগামী ডিসেম্বর মাসের মধ্যে বিদ্যুৎ সংযোগ দিতে হবে৷ মন্ত্রী শ্রীদে আজ প্রজ্ঞাভবনের ৩নং হলে বিদ্যুৎ নিগমের এক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন৷ বৈঠকে রাজস্ব সংগ্রহ, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ বিদ্যুৎ যোজনা, সুসংহত বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প, আর এ পি ডি আর পি, ট্রান্সমিশন, সৌভাগ্য প্রভৃতি প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়৷ বৈঠকে বিদ্যুৎ নিগমের প্রধান সচিব মনোজ কুমার, সি এম ডি জয়ন্ত বরকাকতি, অধিকর্তা (টেকনিক্যাল) মহানন্দ দেববর্মা ছাড়াও জি এম, এ জি এম, ডি জি এম, সিনিয়র ম্যানেজারসহ অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷ বৈঠকে সি এম ডি জানান, চলতি অর্থবর্ষে ভোক্তাদের কাছ থেকে ৩৭০,৪১ কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়৷ গত অক্টোবর পর্যন্ত সংগৃহীত হয় ২৩৯৬২ কোটি টাকা৷
খোয়াই-র ডি জি এম জানান, এই জেলায় দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ জ্যোতি যোজনায় ৬৭৫০ টি বি পি এল পরিবারে বিদ্যুৎ সংযোগের লক্ষ্যমাত্রা নেওয়া হয়৷ সংযোগ দেওয়া হয়েছে, ৬১৭৪ টি পরিবারে৷ এছাড়া, ১৭৮ কিমি এইচ টি লাইন, ২৮০ কিমি এল টি লাইন সম্প্রসারণ করা হয়েছে৷ ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে ২০৮ টি৷ পশ্চিম জেলার ডি জি এম জানান, এই জেলায় দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ জ্যোতি যোজনায় ৬৫০০ টি বি পি এল পরিবারের মধ্যে ৫০১৯ টি পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়৷ ১১৮ কিমি এইচ টি এবং ২৯৩ কিমি এল টি লাইন সম্প্রসারণ করা হয়েছে৷ ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে ১৪৫ টি৷ উত্তর জেলার ডি জি এম জানান, এই জেলার ৯৫ টি বিদ্যুৎহীন পাড়ার মধ্যে ৮৬ টি পাড়ায় বিদ্যুতের পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে৷ দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ জ্যোতি যোজনায় ১৬৫০০ টি পরিবারের মধ্যে ১৩১৩৯ টি পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে৷ এছাড়া, ১৫০ কিমি এইচ টি ও ৩২৩ কিমি এল টি লাইন সম্প্রসারণ করা হয়েছে৷ ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে ১৬২টি৷ ঊনকোটি জেলার ডি জি এম জানান, এই জেলার ৩৭টি বিদ্যুৎহীন পাড়ার মধ্যে ২২টি পাড়ায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে৷ দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ জ্যোতি যোজনায় ৭৩২০ টি বি পি এল পরিবারের মধ্যে ৩৭৯৭ টি পরিবারের বাড়ীতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে৷ ৬২ কিমি এইচ টি এবং ১৭২ কিমি এল টি লাইন সম্প্রসারণ করা হয়েছে৷ ট্রান্সফরমার স্থাপন করা হয়েচে ৮৫টি৷ ধলাই-র ডি জি এম জানান, এই জেলার ২১০ টি বিদ্যুৎহীন পাড়ার মধ্যে ৭৪টি পাড়ায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে৷ দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ জ্যোতি যোজনায় ১২,৪১৬ টি বি পি এল পরিবারের মধ্যে ৫৭৩২ টি পরিবারের বাড়ীতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে৷ এছাড়া, ২২৫ কিমি এইচ টি এবং ২০৬ কিমি এল টি লাইন সম্প্রসারণ করা হয়েছে৷ ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে ১৩৫ টি৷ গোমতী জেলার ডি জি এম জানান, এই জেলার ৬৯ টি বিদ্যুৎহীন পরিবারের মধ্যে ৩৮টি পরিবারের বাড়ীতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে৷ দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ জ্যোতি যোজনায় ১৩৩৭৯ টি বি পি এল পরিবারের মধ্যে ৪২১০ টি পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে৷ এছাড়া, ৮ কিমি এইচ টি লাইন ও ১৬৯ কিমি এল টি লাইন সম্প্রসারণ করা হয়েছে৷ ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে ১২১ টি৷ সিপাহীজলা জেলা ও দক্ষিণ জেলার দায়িত্ব দেওয়া হয় নীপকোকে৷ নীপকোর ম্যানেজার অসিত চৌধুরী জানান, সিপাহীজলা জেলার বিদ্যুৎ বিষয়ে সব কাজ সম্পন্ন করা হয়েছে৷ দক্ষিণ জেলার কাজও সম্পন্ন৷ খুব শীঘ্রই নিগমের হাতে হস্তান্তরিত করা হবে৷ তবে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ জ্যোতি যোজনায় ঋষ্যমুখ ব্লকের কৈলাসনগর, মনিরামপুর, ধনঞ্জয়নগর, মোহিনীনগর ও রতনপুর এই ৫টি এ ডি সি ভিলেজের বি পি এল পরিবার গুলিকে খুব শীঘ্রই বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে৷ বৈঠকে বিদ্যুৎ নিগমের প্রধান সচিব মনোজ কুমার গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়নে নিগমের আধিকারিকদের ত্রিস্তরীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা নেবার অনুরোধ জানান৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top