News Flash

  • Home
  • Uncategorized
  • এশিয়া কাপ হকিতে চিনকে পরাস্ত করল ভারত
Image

এশিয়া কাপ হকিতে চিনকে পরাস্ত করল ভারত

নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.) : মহিলাদের এশিয়া কাপ হকিতে চিনকে পরাস্ত করল ভারত। গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে চিনকে ৪-১ গোলে পরাস্ত করে ভারতীয় মহিলা হকি দল। জাপানের কাওয়াসাকি স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল। ভারতের হয়ে গোলগুলি করেন গুরজিৎ কউর (৯ মিনিট), নভজ্যোৎ কউর (৩২ মিনিট), নেহা গোয়েল (৪৯ মিনিট) এবং রানি (৫৮ মিনিট)। চিনকে পরাস্ত করে এই টুর্নামেন্টে ভারত জয়ের ধারা অব্যাহত রাখল। প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ১০-০ গোলে হারিয়েছিল ভারত। চিনের হয়ে ৩৮ মিনিটে একমাত্র গোলটি করেন কিউজ়িয়া কুই। আগামীকাল মঙ্গলবার মালয়েশিয়ার বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলতে নামবে ভারতীয় মহিলা হকি ব্রিগেড।

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top