News Flash

  • Home
  • Uncategorized
  • মারণ খেলা ব্লু হোয়েলের শিকার যুবক রক্তাক্ত, অল্পেতে প্রাণে বাঁচল
Image

মারণ খেলা ব্লু হোয়েলের শিকার যুবক রক্তাক্ত, অল্পেতে প্রাণে বাঁচল

নিজস্ব প্রতিনিদি, বিলোনীয়া, ৮ অক্টোবর৷৷ আবারও মারণ খেলা ব্লু হোয়েলের থাবা বিলোনীয়ায়৷ মারণ খেলায় অল্পের জন্য প্রাণে বাঁচাল বছর ২৬ এর যুবক৷ ঘটনা বিলোনীয়া থানাধীন সাড়াসীমা পঞ্চায়েতের বাঁশ পদূয়াতে৷ অল্পের জন্য রক্ষা পাওয়া যুবকের নাম সন্তোষ দেবনাথ৷  জানা যায় সন্তোষ রাবার বাগনে কাজ করত৷ বাড়ি থেকে কিছুটা দূরে জমির পাশে গাছের নিচে বসে নির্জন স্থানে এই মারণ খেলা খেলে৷ শনিবার সে খেলা শেষ করে৷ লক্ষ্মীপুজার রাতে রাবার কাটার ছুরি দিয়ে পেট কেটে ফেলে৷ পরবর্তীতে বিলোনীয়া হাসপাতালে এনে সেলাই করা হয়৷ বাড়ির লোক ভেবেছে ভূতে ধরেছে৷ গতকালও যখন সে বারবার উশৃঙ্খল আচরণ করছিল বাড়ির লোক তখন ওঝার খোঁজে ব্যাস্ত৷ শেষে সন্তোষের বন্ধু প্রসনজিৎ তার মোবাইলে ব্লু হোয়েল এর ঐ এপ্স খুজে পায় এবং জিজ্ঞাসাবাদে সে জানায় বাংলা ভাষায় সে ঐ খেলা শেষ করেছে৷ তাকে হাতে নিল তিমির ছবি আকতেও নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সে আঁকেনি৷ হাতে কাচের বাটি ভেঙ্গে দুই হাতে তালু কেটে ফেলে৷ গতকাল রাত থেকে সন্তোষকে ঘরে বন্ধ রাখা হয়৷ সে পুকুরে ঝাপ দেওয়ার চেষ্টা করে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিলোনীয়া থানার ওসি ফিরোজ মিয়া সহ অন্যান্য আধিকারীকরাা৷ পুলিশ সন্তোষের অভিবাবক সহ সন্তোষকে বিলোনীয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে৷ উল্লেখ্য, সন্তোষের দেড় বছরের একটি সন্তান আছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top