News Flash

  • Home
  • Uncategorized
  • সুকলের সমস্যা নিরসনে উদাসীন দপ্তর, প্রতিবাদে গকুলপুরে বৃষ্টি উপেক্ষা করেই জাতীয় সড়ক অবরোধ ছাত্রছাত্রীদের
Image

সুকলের সমস্যা নিরসনে উদাসীন দপ্তর, প্রতিবাদে গকুলপুরে বৃষ্টি উপেক্ষা করেই জাতীয় সড়ক অবরোধ ছাত্রছাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৬ সেপ্ঢেম্বর৷৷ নেই জল, বিদ্যুৎ৷ বহুবার প্রধান শিক্ষকের কাছে দাবী জানিয়েও কোন ফল হয়নি৷ সমস্যার মধ্যেই পঠন

বুধবার উদয়পুরের গকুলপুরে ছাত্রছাত্রীরা জাতীয় সড়ক অবরোধ করেছে৷ ছবি নিজস্ব৷

পাঠন চালিয়ে যেতে হচ্ছে৷ কিন্তু, কতদিন৷ শেষ পর্যন্ত ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে গেল ছাত্রছাত্রীদের৷ আন্দোলনের পথেই নামল তারা৷ বুধবার উদয়পুরের গকুলপুর দ্বাদশ শ্রেণী সুকলের ছাত্রছাত্রীরা সুকলের সামনেই পথ অবরোধ আন্দোলনে শামিল হয়৷ আগরতল- সাব্রুম জাতীয় সড়ক প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখে তারা৷
সংবাদে প্রকাশ, এদিন সুকল খোলার কিছুক্ষণ পরই ছাত্রছাত্রীরা একজোট হয়ে পথ অবরোধ আন্দোলনে শামিল হওয়ার সিদ্ধান্ত নেয়৷ সিদ্ধান্ত যেমন দ্রুত নেওয়া হয়েছে, তেমনি বাস্তব রূপও দেওয়া হয়েছে সাথে সাথেই৷ ছাত্রছাত্রীরা বৃষ্টি উপেক্ষা করেই জাতীয় সড়কে অবরেধ আন্দোলন সংগঠিত করে৷ মুহুর্তের মধ্যেই ব্যস্ততম এই জাতীয় সড়কের উভয় দিকে প্রচুর সংখ্যায় যানবাহন আটকে পড়ে৷ তীব্র যানজট এবং যাত্রী দুর্ভোগের সৃষ্টি হয়৷ ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে আর কে পুর থানার পুলিশ এবং স্থানীয় এসডিপিও সহ প্রশাসনের পদস্থ আধিকারীকরা৷ ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করে পথ অবরোধ প্রত্যাহার করার কথা বলা হয়৷ কিন্তু, ছাত্রছাত্রীরা অবরোধ প্রত্যাহার করতে রাজি না হওয়ায় পুলিশ ও প্রশাসনকে রীতিমতো বিপাকে পড়তে হয়েছে৷ ছাত্রছাত্রীদের দাবী তাদেরকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে হবে কবে নাগাদ সুকলের সমস্যাগুলির সমাধান হবে৷ সেই মোতাবেক প্রশাসনের তরফ থেকে যোগাযোগ করা হয় বিদ্যালয় শিক্ষা দপ্তরের আধিকারীকদের সাথে৷ পরে প্রতিশ্রুতি পেয় ছাত্রছাত্রীরা পথ অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top