নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷ শ্যামলীবাজার ভি আই পি জোনে নিশি কুটুম্বদের হানা৷ রাজ্য প্রশাসনের একাধিক আমলাদের কোয়ার্টার কমপ্লেক্স এলাকার পুলিশ টহলদারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে হাত সাফ করেছে রবিবার রাতে চোরের দল৷ রাজ্য সরকারের রাজস্ব দপ্তরের সেকশন অফিসার পি আর পালের কেইউটিআর নং-১১১/৭ নম্বর কোয়ার্টারে হানা দিয়ে ল্যাপটপ, স্মার্ট ফোন নিয়ে পালিয়ে গিয়েছে তস্কর বাহিনী৷ ভি আই পি কোয়ার্টারে চুরির খবরে পুলিশ তোড়জোড় শুরু করেছে চোরের সন্ধানে৷ খবর পেয়ে জি বি ফাঁড়ির পুলিশ ছুটে গিয়ে চুরির তদন্ত শুরু করেছেন৷ প্রশ্ণ উঠছে, পুলিশকে কিভাবে ঘুমে রেখে পালিয়ে গিয়েছে নিশি কুটুম্বরা হাত সাফ করে? অভিযোগ, রাতে গার্ড থাকলেও চোর চক্রের সঙ্গে যোগাসাজস থাকায় চুরি হচ্ছে কোয়ার্টারের৷ খবর লেখা পর্যন্ত পুলিশ এখনো চোর চক্রের হদিশ ও চুরির মালগুলি উদ্ধার করতে পারেনি৷

শ্যামলীবাজার কোয়ার্টারে চুরি
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















