News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাধীনতা দিবসের ভাষণে ভারতকে নিশানা পাক প্রধানমন্ত্রী আব্বাসির
Image

স্বাধীনতা দিবসের ভাষণে ভারতকে নিশানা পাক প্রধানমন্ত্রী আব্বাসির

ইসলামাবাদ, ১৪ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবসের ভাষণে ভারতকে নিশানা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি |সোমবার পাকিস্তানের ৭০ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে আব্বাসি দ্বিপাক্ষিক সম্পর্কের অচলাবস্থার জন্য ভারতকে দায়ী করে বলেন, নয়াদিল্লি ‘সম্প্রসারণবাদী কৌশল’ দুই প্রতিবেশী দেশের গঠনমূলক সম্পর্কের পথে প্রধান ‘বাধা’।
এদিনের ভাষণে আব্বাসি দাবি করেন, সমতার ভিত্তিতে সমস্ত দেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় পাকিস্তান। তাঁর আরও দাবি, ভারতের সঙ্গে সমস্ত সমস্যার সমাধানের লক্ষ্যে অর্থবহ আলোচনা ও শান্তিপূর্ণ উপায় অবলম্বনের জন্য সব ধরনের প্রচেষ্টা করছে পাকিস্তান। কিন্তু ভারতের সম্প্রসারণবাদী কৌশল এর বাধা হয়ে উঠেছে। ইসলামাবাদে চিনের উপপ্রধানমন্ত্রী ওয়াঙ ইয়াঙের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠানে আব্বাসি কাশ্মীর বিতর্কের সমাধানে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপের দাবি জানান।
এদিকে, পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়াঘা সীমান্তে সবচেয়ে লম্বা পতাকা উত্তোলন|যা দৈর্ঘ্যে পিছনে ফেলে ফেলে ভারতকে ।সেটির দৈর্ঘ্য ১২০ বাই ৮০ ফুট। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, শুধু ভারত নয়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে লম্বা পতাকা এটি। প্রসঙ্গত, বিশ্বের মধ্যে দৈর্ঘ্যের বিচারে অষ্টমস্থানে রয়েছে পাকিস্তানের এই পতাকা।

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top