News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশ সুপারের নয়া ফরমান জারি, ক্ষুব্ধ চিত্র সাংবাদিকরা
Image

পুলিশ সুপারের নয়া ফরমান জারি, ক্ষুব্ধ চিত্র সাংবাদিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগষ্ট৷৷ রাজ্য পুলিশের নয়া ফরমানে রাজধানী আগরতলার চিত্র সাংবাদিকরা প্রচণ্ড ক্ষুব্ধ৷ রাজ্য পুলিশের নতুন ট্রাফিক সুপার ফরমান জারি করেছে কোন রাজনৈতিক দলের মিছিল সভার ছবি ট্রাফিক পোস্ট থেকে তোলা যাবে না৷ অথচ রাজ্যের চিত্র সাংবাদিকরা রাজ্যের প্রায় প্রতিটি মিছিল ও সভার ছবি সংগ্রহ করতে গিয়ে প্রয়োজন অনুসারে ট্রাফিক পোস্ট ব্যবহার করে থাকেন৷ তারা সবচেয়ে ভাল ছবি এবং সবচেয়ে উল্লেখযোগ্য ছবিটি সংগ্রহের জন্য বরাবরই তারা তাদের পছন্দমত স্থান খুঁজে বের করে নেন৷ এর মধ্যে রাজধানী আগরতলার প্রায় প্রতিটি ট্রাফিক পোস্টগুলিও তারা ব্যবহার করেন৷ ট্রাফিক পোস্টগুলি একটু উঁচু হওয়ার সেখান থেকে তারা অনেক দূরের ভাল ছবি সংগ্রহ করতে পারেন৷ কিন্তু তাতে আপত্তি ট্রাফিক পুলিশ সুপার রতি রঞ্জন দেবনাথের৷ তাই তার নির্দেশে রাজধানী শহরের বিজেপির গতকালের মিছিলের ছবি সংগ্রহ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছেন রাজধানী আগরতলার চিত্র সাংবাদিকরা৷ এদিন মিছিল শুরু হওয়ার আগে থেকেই ট্রাফিক পুলিশ সুপার রতি রঞ্চন দেবনাথের নির্দেশে ট্রাফিক অফিসাররা প্রতিটি পোস্টের দখল নিয়ে নেয়৷ চিত্র সাংবাদিকরা পোস্টগুলিতে উঠতে গেলেই ট্রাফিক অফিসাররা তাদের বাঁধাদান করে৷ এতে ক্ষুব্ধ চিত্র সাংবাদিকরা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top