নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগষ্ট৷৷ রাজ্য পুলিশের নয়া ফরমানে রাজধানী আগরতলার চিত্র সাংবাদিকরা প্রচণ্ড ক্ষুব্ধ৷ রাজ্য পুলিশের নতুন
ট্রাফিক সুপার ফরমান জারি করেছে কোন রাজনৈতিক দলের মিছিল সভার ছবি ট্রাফিক পোস্ট থেকে তোলা যাবে না৷ অথচ রাজ্যের চিত্র সাংবাদিকরা রাজ্যের প্রায় প্রতিটি মিছিল ও সভার ছবি সংগ্রহ করতে গিয়ে প্রয়োজন অনুসারে ট্রাফিক পোস্ট ব্যবহার করে থাকেন৷ তারা সবচেয়ে ভাল ছবি এবং সবচেয়ে উল্লেখযোগ্য ছবিটি সংগ্রহের জন্য বরাবরই তারা তাদের পছন্দমত স্থান খুঁজে বের করে নেন৷ এর মধ্যে রাজধানী আগরতলার প্রায় প্রতিটি ট্রাফিক পোস্টগুলিও তারা ব্যবহার করেন৷ ট্রাফিক পোস্টগুলি একটু উঁচু হওয়ার সেখান থেকে তারা অনেক দূরের ভাল ছবি সংগ্রহ করতে পারেন৷ কিন্তু তাতে আপত্তি ট্রাফিক পুলিশ সুপার রতি রঞ্জন দেবনাথের৷ তাই তার নির্দেশে রাজধানী শহরের বিজেপির গতকালের মিছিলের ছবি সংগ্রহ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছেন রাজধানী আগরতলার চিত্র সাংবাদিকরা৷ এদিন মিছিল শুরু হওয়ার আগে থেকেই ট্রাফিক পুলিশ সুপার রতি রঞ্চন দেবনাথের নির্দেশে ট্রাফিক অফিসাররা প্রতিটি পোস্টের দখল নিয়ে নেয়৷ চিত্র সাংবাদিকরা পোস্টগুলিতে উঠতে গেলেই ট্রাফিক অফিসাররা তাদের বাঁধাদান করে৷ এতে ক্ষুব্ধ চিত্র সাংবাদিকরা৷
পুলিশ সুপারের নয়া ফরমান জারি, ক্ষুব্ধ চিত্র সাংবাদিকরা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















