News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক সংঘর্ষে নিহত বিজেপি নেতার মৃতদেহ নিয়ে মিছিল, রাজ্য জুড়ে বিক্ষোভ
Image

রাজনৈতিক সংঘর্ষে নিহত বিজেপি নেতার মৃতদেহ নিয়ে মিছিল, রাজ্য জুড়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ ছৈলেংটায় রাজনৈতিক সন্ত্রীসে আহত বিজেপি’র নেতা নিশিকান্ত চাকমার মৃত্যুকে

ছৈলেংটায় নিহত বিজেপি নেতা নিশিকান্ত চাকমাকে শেষ শ্রদ্ধা জানান দলের রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব৷ ছবি নিজস্ব৷

ঘিরে এলাকায় উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে৷ মৃতদেহ আজ তার গ্রামের বাড়িতে পৌঁছালে জনঢল নামে৷ এইদিকে ময়নাতদন্তের পর আজ প্রয়াত নিশিকান্ত চাকমার মৃতদেহ পার্টির প্রদেশ কার্যালয়ে আনা হয় এবং পার্টির পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়৷ তারপর মরদেহ নিয়ে বিজেপি শোক মিছিল করে৷ আগরতলায় বিভিন্ন পথ প্রক্রমা করে৷ প্রয়াত বিজেপি কর্মীর নিথর দেহ পার্টি অফিসে পৌঁছতেই বুধবার সকালে চোখের জলে অন্তিম শ্রদ্ধা জানায় সবাই৷ শাসক দল রাজ্যে সন্ত্রাসের আবহ তৈরী করছে৷ কর্মীর মৃত্যুতে আক্রমাত্মক হয়ে উঠেন নেতৃত্বরা৷ বিজেপি দলের একনিষ্ঠ কর্মী নিশিকান্ত চাকমার নিথর দেহে কৃষ্ণনগর কার্যালয়ে শেষ শ্রদ্ধা জানিয়ে বামেদের বিরুদ্ধে এমনভাবেই সাঁড়াশি আক্রমণ হানেন প্রদেশ সহ সভাপতি সুবল ভৌমিক৷ গণতন্ত্র লুন্ঠন করে শক্তি খাটিয়ে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়৷ চানমোহন ত্রিপুরা হত্যাকান্ডের পর নিশিকান্ত চাকমা হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুশিয়ারী দিয়েছেন সুবল বাবু৷ ২৫ বছর ধরে ত্রিপুরায় বিরোধী দলের কর্মী সমর্থক খুন হচ্ছে৷ সম্প্রতী রাজ্যজুড়ে বিজেপি’র উত্থান দেখে লাল সন্ত্রাস শুরু করে দিয়েছে ক্যাডাররা৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার লাল সন্ত্রাস শুরু করার মুখ্য কান্ডারী বলে তোপ দেগেছেন তিনি৷ শহর ও শহরতলি এলাকায় বিরোধীরা ঘড়বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে৷ অবিলম্বে শান্তি ফেরাতে ক্যাডারদের লাগাম টানতে গড়িমসি করলে পাল্টা প্রতিরোধে হিংসা ছড়ালে দায় মুখ্যমন্ত্রীকে গ্রহণ করতে হবে বলেও কড়া বার্তা দিয়েছেন সুবল বাবু৷ প্রয়াত নিশিকান্ত চাকমাকে পার্টি অফিসে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে গিয়েছেন মহিলা মোর্চার সম্পাদিকা পাপিয়া দত্ত, যুব মোর্চার প্রভারী অমিত রক্ষিত সহ অসংখ্য দলীয় কর্মীরা৷
আজ সন্ধ্যায় নিশিকান্ত চাকমার মৃতদেহ তাঁর গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছায়৷ মনু থেকে মিছিল করে ছৈলেংটা নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁর দেহ৷ সেখানে বিজেপির শীর্ষস্থানীয় প্রায় সকলেই রয়েছেন৷ বিজেপির রাজ্য সভাপতি গতকালও প্রয়াতের বাড়িতে গিযে পরিবারের লোকজনের সাথে সাক্ষাত করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন৷ আজ পুনরায় সন্ধ্যায় তিনি মৃতদেহের সঙ্গে মিছিলে হেঁটে প্রয়াতের বাড়িতে গিয়ে পৌঁছান৷ পরে বিপ্লব কুমার দেব বলেন, এলাকায় সিপিআইএমের ক্যাডাররা এখনো সন্ত্রাসের বাতাবরণ জিইয়ে রাখতে চাইছে৷ তবে বিজেপির কর্মীরা সন্ত্রাসের মোকাবেলায় প্রস্তুত আছেন৷ পুলিশ সেদিন সমর্থক ভূমিকা নিলে প্রাণহানি হত না৷ বিজেপির পার্টির অফিস থেকে যখন সিপিআইএমের ক্যাডাররা হামলা চালাচ্ছিল তখন পাশেই স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক দাঁড়িয়ে ছিলেন৷ কিন্তু তাঁর ভূমিকা ছিল নীরব দর্শকের৷ অন্যদিকে বিজেপির কর্মীরা প্রতিরোধে এগিয়ে এলে তাঁদের আটকিয়ে রাখার চেষ্টা করে পুলিশ৷ ফলে নিশিকান্ত চাকমাকে প্রাণ হারাতে হয়েছে৷ এইদিকে রাজ্যের ৬০ টি বিধানসভা কেন্দ্রে আজ একযোগে বিক্ষোভ মিছিল সংগঠিত করে বিজেপি৷ রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়ে এই মিছিল প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top