News Flash

  • Home
  • Uncategorized
  • লুট করা স্বর্ণের অলঙ্কার সহ গ্রেপ্তার চোর
Image

লুট করা স্বর্ণের অলঙ্কার সহ গ্রেপ্তার চোর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৪ জুলাই৷৷ পাঁচ ভরি স্বর্ণালংকার সহ আটক এক কুখ্যাত চোর৷ চোরের নাম আরবের রহমান৷ পিতা নরু ইসলাম৷ বাড়ী বিশালগড় থানাধীন রঘুনাথপুরের রেল ব্রীজ সংলগ্ণ এলাকায়৷ অভিযোগ একই এলাকার বাসিন্দা রঞ্জিৎ কুমার রায় গত পরশুদিন রাতে বিশালগড় থানায় একটি লিখিত ভাবে চুরির মামলা করে৷ মালিক তথা ব্যবসায়ী রঞ্জিৎ বাবু জানান বাড়ীর নির্জনতায় সুযোগে কে বা কাহারা তালা ভেঙ্গে বাড়ী থেকে নগৎ টাকা সমেত আট ভরি স্বর্ণালঙ্ককার চুরি করে নিয়ে যায়৷ পুলিশ গোপন খবরের ভিত্তিতে বিশালগড় দক্ষিন বাজার এলাকায় থেকে আরবের রহমানকে আটক করে থানায় নিয়ে যায়৷ আটক কররা পর তার পকেট থেকে পাঁচ ভরি স্বর্ণ উদ্ধার করে পুলিশ৷ অনুমান করা যাচ্ছে বিশালগড় বাইক চুরির পেছনেও আরবের হাত থাকতে পারে বলে ধারনা৷ যদিও তার সঙ্গে বিরাট বড় একটি চোরের গ্যাং যুক্ত থাকতে পারে৷ এমনই অভিযোগ ওঠেছে৷ পর পর বিশালগড় এলাকায় কয়েকটি বড় চুরির ঘটনা ঘটেছে৷ চুরি যাওয়া সামগ্রি উদ্ধার করে পুলিশ রঞ্জিৎ কুমার রায়ের হাতে তুলে দেয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top