News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলাদের জন্য বিশেষ বাস চালু করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার
Image

মহিলাদের জন্য বিশেষ বাস চালু করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার

লখনউ, ২৪ জুলাই (হি.স.) : মহিলাদের জন্য বিশেষ বাস চালু করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার| গোলাপী রঙের বাসগুলিতে থাকবে প্যানিক বাটন| সোমবার রাজ্যের সরকারের এক আধিকারিক একথা জানিয়ে বলেছেন,  রাজ্যের মহিলাদের জন্য বিশেষ গোলাপি বাস চালানো হবে | শীতাতপ নিয়ন্ত্রিত বাসগুলি শুধুমাত্র মহিলাদের জন্য চালানো হবে| বাসের সকল কর্মীরাও হবেন মহিলা| পাশাপাশি নিরাপত্তার জন্য থাকছে প্যানিক বাটন|

কেন্দ্রীয় নারী ও শিশু মন্ত্রকের নির্ভয়া ফান্ড থেকে ৫০টি বাস কেনার জন্য উত্তরপ্রদেশ সরকারকে টাকা বরাদ্দ করা হয়েছে| এই বিষয়ে গত ২১ জুলাই কেন্দ্রীয় নারী ও শিশু মন্ত্রকের আধিকারিকদের সামনে একটি প্রেজ়েন্টেশন দেয় উত্তরপ্রদেশ পরিবহন নিগম| এরপরই বাস কেনার ছাড়পত্র দেয় মন্ত্রক| এছাড়াও উত্তরপ্রদেশ পরিবহন নিগমের (ইউপিএসআরটিসি) অন্য সাড়ে বারো হাজার বাসে  সিসিটিভি ক্যামেরা লাগাতে নির্দেশ দেয়|-

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top