News Flash

  • Home
  • Uncategorized
  • ছন্দে ফিরল জাতীয় সড়ক, স্বাভাবিক রেল
Image

ছন্দে ফিরল জাতীয় সড়ক, স্বাভাবিক রেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ অবরোধ প্রত্যাহারের পর শুক্রবার কাঞ্চনঝঙ্ঘা এক্সপ্রেস রাজ্যে প্রবেশ করেছে সন্ধ্যা ছয়টায়৷ আগরতলা পর্যন্ত যাবে এই এক্সপ্রেস৷ চুড়াইবাড়ি স্টেশন মাস্টার এই সংবাদ জানিয়ে বলেন ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসও তার সঠিক সময়েই রাজ্যে প্রবেশ করবে৷ পাশাপাশি আগামীকাল থেকে সকল ট্রেন রাজধানী আগরতলা শহরে যাবে৷ দীর্ঘ এগারদিন যাবত অনেক বিড়ম্বনার পর এন এফ রেলওয়ে যুদ্ধকালীন তৎপরতায় অভ্যন্তরীণ সমস্যাগুলি সরজমিনে খতিয়ে দেখে শুক্রবার থেকে রেল পরিষেবা পুরোপুরি চালো করার সিদ্ধান্ত নিয়েছে৷
আইপিএফটির অবরোধ উঠে যেতেই যত দ্রুত সম্ভব রেল পরিষেবা চালু করার জন্য রাজ্য প্রসাসন দাবী জানিয়েছেন রেলের কর্মকর্তাদের কাছে৷ কারণ বিগত ১০ দিন ধরে অবরোধের জেরে যাত্রীদের বেশ সমস্যায় সম্মুখিন হতে হয়৷ বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের৷ যাত্রীদের বক্তব্য অনুযায়ী দিল্লি থেকে আসা ত্রিপুরা সুন্দরী প্যাসেঞ্জার এবং কলকাতা থেকে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই সময়ের মধ্যে ত্রিপুরা যাত্রীদের বদরপুরে নামিয়েই চলে যাচ্ছে৷ ফলে বদরপুর থেকে অপরিসীম লাঞ্চনা গঞ্জনার মধ্যে দিয়ে আগরতলায় আসতে হয়েছে৷ উপরন্তু প্রচুর পরিমানে ভাড়াও দিতে হয়েছে৷ এছাড়া, আগরতলা-ধর্মনগর লোকাল ট্রেন পরিষেবা্য মুখ থুবড়ে পড়েছিল বিগত ১০ দিন ধরে৷ বৃহস্পতিবার জাতীয় সড়ক অবরোধ মুক্ত হবার পর বিকেল থেকে বড়মুড়া হয়ে যাত্রীবাহী বাস ও লড়ি চলাচল শুরু হয়েছে বলে জানান পরিবহণ দফতরের সচিব সমরজিৎ ভৌমিক৷ এছাড়া, রেল পরিষেবা দ্রুত স্বাভাবিক করে তুলতে তিনি কথা বলেছেন রেলের চিফ অপারেশন ম্যানেজারের সাথে৷ পাশাপাশি রেলের ডেপুটি চিপ ইঞ্জিনিয়ারকে বলা হয়েছে অঞ্চলে রেলের ট্র্যাক পরীক্ষা করে দেকে দ্রুত রেল পরিষেবা চালু করতে৷ রেলের চিফ অপারেশন ম্যানেজার রাজ্য সরকারকে আশ্বস্ত করেছেন দ্রুত রেলের ট্র্যাক পরীক্ষা করে পরিষেবা চালু করা হবে৷ জানা গেছে শনিবার নাগাদ আগরতলা পর্যন্ত রেল পরিষেবা চালু করা যেতে পারে৷
এদিকে, জাতীয় সড়ক অবরোধের ফলে দুই পাশের দুর্গন্ধে যাত্রীসাধারণ যাতায়াত করতে পারছেন না৷ এরই প্রেক্ষিতে জিরানীয়া মহকুমা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে শুক্রবার চম্পকনগরের সাধুপাড়া থেকে খামতিং বড়দোয়াল পর্যন্ত রাস্তা পরিস্কার সহ জাতীয় সড়কের দুই পাশে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়েছে৷ পাশাপাশি খামতিংবাড়িতে বিনামূল্যে স্বাস্থ্য শিবির করা হয়েছে জিরানীয় মহকুমা প্রশাসনের উদ্যোগে৷ জিরানীয়ার মহকুমার শাসক বলেছেন পরিবেশ স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top