নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৫ জুলাই৷৷ শনিবার সকাল এগারটায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে চড়িলাম ও বিশালগড় বন দপ্তরের কর্মীরা বে-আইনী ভাবে চালিত কাঠ চেরাইমেশিন ও জেনারেটর আটক করল মধুপুরের ধনছড়ি এলাকার একটি রাবার বাগান থেকে৷ শনিবার সকাল থেকে বনকর্মীরা বিভিন্ন স্থানে হানা চালায়৷ নেতৃত্বে ছিলেন বিশালগড় ফরেস্ট রেঞ্জ অফিসার শিবু দাস, এসডিএমও সুমেন দাশ সহ চড়িলাম এফপিইউ কর্মীরা৷ মধুপুরের ধনছড়ি এলাকায় গিয়ে চলন্ত অবস্থায় একটি স-মিল তাদের নজরে আসে৷ বনদস্যুরা তাদের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দিতে সক্ষম হয়৷ পরে বন কর্মীরা বনদস্যুদের ফেলে যাওয়া স-মিল ও জেনারেটর উদ্ধার করে চড়িলাম ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসে৷ রেঞ্জার শিবু দাস জানায় উদ্ধারকৃত সামগ্রীর বাজার মূল্য আনুমানিক চার লক্ষ টাকা৷ তবে এও বলেন যে আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে৷

বনকর্মীদের অভিযানে উদ্ধার স মিল, পালাতে সক্ষম বনদস্যুরা
Releated Posts
রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম
মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…


















