News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানীতে ফের উদ্ধার নেশা সামগ্রী, ধৃত এক
Image

রাজধানীতে ফের উদ্ধার নেশা সামগ্রী, ধৃত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ নেশা বিরোধী অভিযানে নেমে প্রচুর নেশা সামগ্রী সহ এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ৷ বৃহস্পতিবার নেশা বিরোধী অভিযানে নামে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার শর্মিষ্ঠা চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের এক বিশালটিম৷ শহরের অলিগলিতে জাকিয়ে বসেছে নেশা সামগ্রীর ঠেক৷ এদিন, অতিরিক্ত পুলিশ সুপার, পশ্চিম থানা, পূর্ব থানা, বটতলা ফাড়ি যৌথ অভিযানে সামিল হয়েছে৷ গোপন খবরের ভিত্তিতে প্রতাপগড় রামকৃষ্ণ কলোনীর সঞ্জিত দাসের বাড়িতে হানা দেয় পুলিশ৷ তাতে প্রচুর পরিমানে কোরেক্স, বিলেতি মদ এবং নেশার ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ৷ যার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা৷ রাজ্যের নানা প্রান্ত থেকে নেশা কারবারীরা সঞ্জিতের ঘর গুদাম হিসাবে ব্যবহার করছে বলে খবর ছিল পুলিশের কাছে৷ ফলে, বিশাল পুলিশ বাহিনী নিয়ে সঞ্জিত দাসের বাড়িতে হানা দিতে হয়েছে৷ এদিন, পুলিশ অভিযুক্ত সঞ্জিত দাসকে আটক করতে সক্ষম হয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদে মূল চক্রের পর্দা ফাঁস হবে বলে দাবী করেছে পুলিশ৷ বাড়ির মালিকের বিরুদ্ধে স্বতঃপ্রনোদিত মামলা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পূর্ব থানার ওসি৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top