News Flash

  • Home
  • Uncategorized
  • জমি দখলমুক্ত অভিযানে উত্তেজনা, কলংকিত পুর নিগম
Image

জমি দখলমুক্ত অভিযানে উত্তেজনা, কলংকিত পুর নিগম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ সরকারী জমি পুনরুদ্ধারকে কেন্দ্র করে রনক্ষেত্রের রূপ নেয় হারাধন সংঘ এলাকা৷ জবর দখলকারীর আক্রমনের মুখে পড়তে হয়েছে স্থানীয় কাউন্সিলার অপরুপা দেববর্মাকে৷ এদিকে, এই অভিযান চলাকালীন যে তথ্য উঠে এসেছে, তাতে মুখ পুড়েছে পুর নিগমের৷ বৃহস্পতিবার সকালে পুর প্রশাসনের টাস্ক ফোর্স হারাধন সংঘের অঞ্জন দেববর্মার দখলকৃত সরকারী জমির দেড় গন্ডা জায়গা উদ্ধার করতে গিয়েই বচসার সৃষ্টি হয়েছে৷ সরকারী জমি হলেও, দেড় গন্ডা জায়গা নিজের নামেই রয়েছে তার প্রমান তোলে ধরেন অঞ্জনবাবু৷ এনিয়ে বাকবিতন্ডা শুরু হলে ছুটে আসেন স্থানীয় ক্লাবের কর্মীরা৷ তাতে জমি উদ্ধার ঘিরে দক্ষযজ্ঞ বেধে যায় এলাকায়৷ স্থানীয় একাংশের অভিযোগ, ক্ষমতার প্রভাব খাটিয়ে অঞ্জন দেববর্মা জমি জবরদখল করেছেন৷ দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে পুর প্রশাসন এখন ব্যাকফুটে৷ আরো অভিযোগ, স্থানীয় ক্লাবের একটি চক্রও জমি কেনাবেঁচা ও জবরদখলে মদত দিয়েছে৷ ডিমসাগরের বিস্তৃর্ণ অংশ জবরদখল মুক্তই করতে পারেনি প্রশাসন৷ সরকারী জমি পুনরুদ্ধারে গিয়ে পুর পারিষদ ও ক্লাবের কর্মীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপের হুশিয়ারী দিয়েছেন অঞ্জনবাবু৷ খবর পেয়ে এসডিএম অফিস থেকে কয়েকজন আধিকারীক ছুটে যান৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়৷ সূত্রের খবর, ত্রি-পাক্ষিক বৈঠকে বসে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে৷ তবে, কয়েক দশক পর আচমকা জবরদখলমুক্ত অভিযান কেন প্রশাসনের, সেই প্রশ্ণ উঠেছে৷ সরকারী জমি কিভাবে জবরদখলকারীরা কাগজে পত্রে জোত বানিয়েছে, তা নিয়েও প্রশ্ণ জনগণের৷ এই ঘটনায় এলাকায় দিনভর উত্তেজনা বিরাজ করেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top