News Flash

  • Home
  • Uncategorized
  • বুরহান ইস্যুতে পাকিস্তানের সমালোচনা করল ভারত
Image

বুরহান ইস্যুতে পাকিস্তানের সমালোচনা করল ভারত

নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.) : মৃত্যুবার্ষিকীতে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানিকে শ্রদ্ধা জানানোয় সেনা প্রধান সহ পাকিস্তানের সমালোচনা করল ভারত । বুরহান ওয়ানিকে সম্মানিত করার জন্য রবিবার পাকিস্তানকে কটাক্ষ করে দিল্লি বলেছে, এবার সময় এসেছে সারা বিশ্বকে একজোট হয়ে জঙ্গিদের প্রতি ইসলামাবাদের সমর্থনের নিন্দা করতে হবে।
এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে পাকিস্তানকে কটাক্ষ করে টুইটারে মন্তব্য করেন, আগে পাকিস্তানের বিদেশ মন্ত্রক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্করের লেখা থেকে তথ্য পড়েছে। এখন তাদের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া বুরহান ওয়ানিকে সম্বর্ধিত করছেন। সেই জঙ্গিকে যাকে গত বছর ৮ জুলাই জম্মু–কাশ্মীরের অনন্তনাগ জেলায় সংঘর্ষে খতম করেছিল ভারতীয় সেনা। বাজওয়া বলেন, বুরহানের আত্মত্যাগ মনে রাখবে কয়েক প্রজন্ম।
শনিবার বুরহানের প্রথম মৃত্যুবার্ষিকীতেও উত্তপ্ত ছিল উপত্যকা। ওই দিন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বুরহানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বুরহানের মৃত্যু জম্মু–কাশ্মীরে স্বাধীনতা সংগ্রামে নতুন দিশা দেখিয়েছে। পাক সংবাদমাধ্যম জানিয়েছে, শরিফ বলেছেন, কাশ্মীরবাসীর লড়াইয়ে সবসময় পাকিস্তান পাশে থাকবে। তাদের রাজনৈতিক, কূটনৈতিক এবং আদর্শগতভাবে সমর্থন করবে। গত বছরই বুরহানকে শহিদ আখ্যা দিয়ে দিল্লির সঙ্গে বিতর্ক বাড়িয়েছিলেন শরিফ।-

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top