News Flash

  • Home
  • Uncategorized
  • হৃদরোগে আক্রান্ত প্রবীণ লোক সঙ্গীতশিল্পী নরেন্দ্র সিং নেগি, ভর্তি হাসপাতালে
Image

হৃদরোগে আক্রান্ত প্রবীণ লোক সঙ্গীতশিল্পী নরেন্দ্র সিং নেগি, ভর্তি হাসপাতালে

দেহরাদুন, ২৯ জুন (হি.স.): হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন জনপ্রিয় লোক সঙ্গীতশিল্পী নরেন্দ্র সিং নেগি| ৱুধবার রাতে হঠাত্ই হৃদরোগে আক্রান্ত হন ৬৭ বছর বয়সি এই সঙ্গীতশিল্পী| তড়িঘড়ি তাঁকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে| চিকিত্সকরা জানিয়েছেন, সঙ্গীতশিল্পীকে আইসিইউ-তে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে| চিকিত্সকরা সর্বদা তাঁর স্বাস্থ্যের দিকে নজর রাখছেন|
সঙ্গীতশিল্পীর পরিবারের তরফে জানানো হয়েছে, ৱুধবার রাতে হঠাত্ই ৱুকে ব্যথা অনুভব করেন তিনি| প্রথমে তাঁকে সিএমআই হাসপাতালে ভর্তি করা হয়| শারীরিক অবস্থার অবনতি হলে প্রবীণ সঙ্গীতশিল্পীকে রাতের দিকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়| সঙ্গীতশিল্পী নরেন্দ্র সিং নেগির শারীরিক অবস্থার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত| পাহাড়ি রাজ্যের জনপ্রিয় লোক সঙ্গীতশিল্পী হলেন নরেন্দ্র সিং নেগি| তিনি বহু গাড়ওয়ালি চলচ্চিত্রে গান গেয়েছেন| যেমন-‘চক্রাচল’, ‘মেরি গঙ্গা হোলি তা মৈমা আলি’ প্রভৃতি|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top