News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিমা নিরঞ্জনকে ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত বিদ্যাসাগর বাজার, সড়ক অবরোধ
Image

প্রতিমা নিরঞ্জনকে ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত বিদ্যাসাগর বাজার, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে যোগেন্দ্রনগরের বিদ্যাসাগর৷

বিদ্যাসাগর বাজারে পথ অবরোধ বুধবার সন্ধ্যায়৷ ছবি নিজস্ব৷

বুধবার সন্ধ্যয় একদল উশৃঙ্খল যুবক প্রতিমা নিরঞ্জনের সময় মদমত্ত হয়ে বিদ্যাসাগর বাজারে সিপিএম পার্টি অফিসের সামনে আক্রমণমুখী হয়ে উঠে৷ অভিযোগ দা-লাঠি নিয়ে বাবুল দাসের উপর হামলা চালিছে৷ স্থানীয় কাঠ ব্যবসায়ী আত্মরক্ষার চেষ্টা করলে গুরুতর জখম হন আক্রমণে৷ রক্তাক্ত হয়ে রাস্তার উপর পড়ে যান৷ মুহুর্তের মধ্যে রণক্ষেত্রেরর রূপ নেয় এলাকায়৷ পেশগত দায়িত্ব পালন করেত গিয়ে আক্রান্ত হন চিত্র সাংবাদিকও৷
জানা গিয়েছে, সিপিএম লোক্যাল কমিটির সদস্য নান্টু মজুমদারের নেতৃত্বে চিত্র সাংবাদিক প্রণব শীলের উপর হামলা শুরু করতেই আরো উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি৷ মুহুর্তের মধ্যেই পার্টি অফিস থেকে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে শুরু হয় দৌঁড়ঝাপ৷ আহত বাবুল দাসকে জিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়৷ এদিকে ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়৷ রাস্তা অবরোধ করে বসেন স্থানীয়রা৷ খবর পয়ে ছুটে যায় আগরতলা পূর্ব থানার পুলিশ৷ সেখানে গিয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে সফল হয়েছে পুলিশ৷ কিন্তু তার কিছুক্ষণ পর থানায় এলাকার লোকজন থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে৷ প্রকাশ্যে রাস্তায় কাঠ ব্যবসায়ী বাবুল দাসকে প্রাণনাশের চেষ্টা, সাংবাদিক নিগ্রহ নিয়ে উভয় পক্ষের বিক্ষোভ উত্তেজনা ছড়িয়ে পড়ে থানা সংলগ্ণ এলাকায়৷ খবর লেখা পর্যন্ত যতদূর জানা গিয়েছে দুটি মামলা গ্রহণ করেছে পুলিশ৷ তদন্ত শুরু করলেও গ্রেপ্তাররে কোন খবর নেই৷ গভীর রাত পর্যন্ত চলে বিক্ষোভ আন্দোলন থানা চত্বরে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top