News Flash

  • Home
  • Uncategorized
  • ইসরো-র মুকুটে নতুন পালকের সংযোজন, মহাকাশে পাড়ি দিল জিস্যাট-১৭
Image

ইসরো-র মুকুটে নতুন পালকের সংযোজন, মহাকাশে পাড়ি দিল জিস্যাট-১৭

বেঙ্গালুরু, ২৯ জুন (হি.স.): ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র মুকুটে আরও একটি নতুন পালকের সংযোজন| যোগাযোগ ব্যবস্থায় ‘বিপ্লব’ আনতে মহাকাশে জিস্যাট-১৭ উপগ্রহের সফল উত্ক্ষেপণ করল ইসরো| ভারতীয় সময় বৃহস্পতিবার ভোররাত ২.২৯ মিনিট নাগাদ ফ্রেঞ্চ গিনি থেকে আরিয়ানা-৫ রকেটে চাপিয়ে জিস্যাট-১৭ উপগ্রহ কক্ষপথে ছাড়া হয়| ইসরোর ভাণ্ডারে এর আগেই ১৭টি কমিউনিকেশন স্যাটেলাইট ছিল| তবে সেই তালিকায় নবতম সংযোজন ৩ হাজার ৪৭৭ কিলোগ্রাম ওজনের এই উপগ্রহটি|
দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব উপকূলবর্তী উত্ক্ষেপণ কেন্দ্র ফ্রেঞ্চ গিনি থেকে এর আগে ২০টি উপগ্রহ মহকাশে পাঠিয়েছে ইসরো| এই কেন্দ্রটি ১৯৮১ সাল থেকে ব্যবহার করছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা| একটি বিবৃতিতে ইসরো জানিয়েছে, জিস্যাট-১৭ স্যাটেলাইটটি সিওসিনক্রোনাইজড ট্রানস্ফার অরবিট-এ উত্ক্ষেপণ করা হবে| সি, এক্সটেন্ডেড সি এবং এস ব্যান্ডের পরিষেবার ধারাবাহিকতা বজায় রাখতেই তা কাজ করবে| সে ভাবেই এটি ডিজাইন করা হয়েছে|

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top