News Flash

  • Home
  • Uncategorized
  • বিধানসভা নির্বাচনের আগে এক গুচ্ছ কর্মসূচি নিয়ে গুজরাট সফরে প্রধানমন্ত্রী
Image

বিধানসভা নির্বাচনের আগে এক গুচ্ছ কর্মসূচি নিয়ে গুজরাট সফরে প্রধানমন্ত্রী

আমেদাবাদ, ২৯ জুন (হি.স.) : সামনেই বিধানসভা নির্বাচন | তার আগে একগুচ্ছ কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার দুদিনের সফরে গুজরাট এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এদিন আমেদাবাদের সবরমতি আশ্রমের শতবার্ষিকী উত্সবের উদ্যাপন দিয়ে সফরের সূচনা করেন তিনি| আশ্রমে চরকা কাটেন মোদী| এছাড়া আরাবল্লীতে জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন| গান্ধীনগরে বস্ত্র প্রদর্শনী ঘুরে দেখেন| রাজকোটে সৌনী যোজনার আওতাধীন আজি জলাধারের উদ্বোধন করেন|
এই বছরই গুজরাটে বিধানসভা নির্বাচন| তাই এদিন আহমেদাবাদ বিমানবন্দরে নেমে বিমানবন্দরের বাইরেই দলীয় কর্মীদের সঙ্গে ছোট সভা করেন | সেখানে তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং কেন্দ্রে বিজেপি সরকার গঠনের পরই নর্মদা যোজনা চালু হয়েছে| সৌরাষ্ট্রের পবিত্র নদী হিসেবে গণ্য করা হয় নর্মদাকে| ফলে এই পবিত্র নদীর জলের পবিত্রতা রক্ষা করাও মানুষের দায়িত্ব| যেখানে মানুষের প্রয়োজন, সেখানে পৌঁছে দিতে হবে নর্মদার জলকে| দলীয় কর্মীদের বার্তা দিলেন মোদী|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top