News Flash

  • Home
  • Uncategorized
  • জুলাই-এ উদ্বোধন উদয়পুর-গর্জি রেলের
Image

জুলাই-এ উদ্বোধন উদয়পুর-গর্জি রেলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ উদয়পুর ও গর্জির মধ্যে ৯২ কিলোমিটার রেলপথে যাত্রী রেলের উদ্বোধন হতে চলেছে আগামী মাসে৷ দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যাত্রী রেলের উদ্বোধন করবেন রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু৷ উত্তর -পূর্ব রেলওয়ে সূত্রে এই খবর জানা গেছে৷ সীমান্ত রেলওয়ের এক আধিকারিক জানান, সবকিছু ঠিক থাকলেই হবে উদ্বোধন৷ গত এপ্রিল মাসে উদয়পুর-গর্জির মধ্যে যাত্রী রেল উদ্বোধনের কথা ছিল৷ কিন্তু কোন এক কারণে তা পিছিয়ে যায়৷ জানা গেছে, গর্জির স্টেশনের সমস্ত কাজকর্ম সম্পন্ন হয়ে গেছে৷ তবে টিকিট কাউন্টার সব কিছু কাজ বাকি রয়েছে, যা এই মাসেই সম্পন্ন হয়ে যাবে৷ এদিকে রেল দফতরের কাজকর্ম নিয়ে অভিযোগ উঠেছে৷ যে সময়ের মধ্যে কাজ শেষ করার কথা ছিল তা সম্পন্ন করতে পারছে না  দফতর৷ গর্জি ও শান্তিরবাজারের মধ্যে রেল ট্র্যাক বসানোর কাজ খুব ধীর গতিতে চলছে৷ ২০১৮’র মার্চ মাসের মধ্যে কাজ শেষ করার কথা৷ এই ক্ষেত্রে কতটুকু সম্ভব হবে তা নিয়ে প্রশ্ণ উঠেছে৷

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top