News Flash

  • Home
  • Uncategorized
  • পারিবারিক অশান্তির জেরে পৃথক স্থানে দুই গৃহবধূ আত্মঘাতী
Image

পারিবারিক অশান্তির জেরে পৃথক স্থানে দুই গৃহবধূ আত্মঘাতী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ পারিবারিক অশান্তির জেরে পৃথক স্থানে দুই গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন৷ জানা গেছে, রাণীরবাজারে মোহনপুর এলাকায় রূপালি দাস(২৩) এবং গন্ডাছড়া ষাইটঘাট এলাকায় অঙ্কিতা মন্ডল (২২) আত্মহত্যা করেছেন৷ অঙ্কিতা মন্ডল পণের জন্য নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ মৃতার বাপের বাড়ির সদস্যদের৷ এদিকে, রূপালি দাস স্বামী অবৈধ সম্পর্কে লিপ্ত এই সন্দেহে শ্বশুড় বাড়ি ছেড়ে দুই মাস ধরে বাপের বাড়িতে গিয়ে আশ্রয় নেন৷ কিন্তু, সেখানেও কেন তিনি শ্বশুড় বাড়ি ফিরে যাচ্ছেন না, এনিয়ে নানা প্রশ্ণ উঠায় অভিমানে আত্মহত্যার পথ বেছে নেন৷
জানা গেছে, গকুলনগর রাস্তার মাথা এলাকার বাসিন্দা দুলাল দাসের সাথে সাত বছর আগে বিয়ে হয়েছিল রাণীরবাজার মোহনপুর এলাকার রূপালি দাসের৷ কিন্তু, গত কিছুদিন ধরে স্বামী অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন এই সন্দেহে পরিবারে অশান্তি চলছিল৷ দুই মাস আগে রূপালি দাস বাপের বাড়ি চলে যান৷ সোমবার রাতে বাবার সাথে তার শ্বশুড় বাড়ি কেন ফিরে যাচ্ছে না তা নিয়ে তীব্র বাদানুবাদ হয়৷ এরপর রাত সাড়ে নয়টা নাগাদ ঘরের দরজা লাগিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন রূপালি দাস৷ বাড়ির লোকজন দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে রাণীরবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান৷ কিন্তু, চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ জি বি হাসপাতালে রাত সাড়ে ১২টা নাগাদ তার মৃত্যু হয়েছে৷ ধারণা করা হচ্ছে, শ্বশুড় বাড়ি ফিরে যাওয়া নিয়ে বাপের সাথে তীব্র বাদানুবাদে ঐ গৃহবধূ অভিমানে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন৷
এদিকে, তিন মাস আগে গন্ডাছড়া ষাইটঘাট এলাকার অঙ্কিতা মন্ডলের (২২) সাথে অমরপুর বাজার এলাকার বাসিন্দা নরেশ বিশ্বাসের বিয়ে হয়েছিল৷ কিন্তু, তাদের বিয়ে শ্বশুড়ি পূর্ণিমা বিশ্বাস মেনে নেননি৷ অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য অঙ্কিতার উপর তার শ্বাশুড়ি নানাভাবে নির্যাতন করেছেন৷ বিয়ের তিন মাসের মধ্যে অঙ্কিতা তিনবার শ্বশুড়বাড়ি ছেড়ে বাপের চলে গিয়েছিলেন৷ শালিসি সভায় মিটমাট করা হয়েছিল৷ গতকাল অঙ্কিতা এবং তার শ্বাশুড়ির মধ্যে প্রচন্ড ঝগড়া হয়েছে৷ শ্বাশুড়ি তাকে মারধর করেছে বলে অভিযোগ৷ রাত সাড়ে ১০টা নাগাদ নিজ ঘরেই কেরোসিন ঢেলে শরীরে আগুন লাগিয়ে দেন অঙ্কিতা৷ তখন তার স্বামী বাড়িতে ছিলেন না৷ প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু, চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে রাত ১২টা নাগাদ জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ জি বি হাসপাতালে আজ সকাল সোয়া আটটা নাগাদ তার মৃত্যু হয়েছে৷

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top