News Flash

  • Home
  • Uncategorized
  • ১ জুলাই থেকে আধারের সঙ্গে প্যান নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক
Image

১ জুলাই থেকে আধারের সঙ্গে প্যান নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক

নয়াদিল্লি, ২৮ জুন (হি.স.) : আগামী ১ জুলাই থেকে আধারের সঙ্গে প্যান নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক | এবিষয়ে নোটিস জারি করেছে কেন্দ্রীয় সরকার| রাজস্ব দফতরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, প্রত্যেক ব্যক্তি যাঁদের প্যান নম্বর রয়েছে, তাঁদের সেকশন ১৩৯এএ-এর সাব-সেকশন (২) অনুযায়ী, আয়কর বিভাগের প্রিন্সিপ্যাল ডিরেক্টরকে নিজের আধার নম্বর দিয়ে আসতে হবে | এরপর ডিজিআইটি সিস্টেমের মাধ্যমে আপনার দেওয়া প্যান এবং আধার সংক্রান্ত তথ্য যাচাই করে দেখে নেওয়া হবে | একাধিক প্যান ব্যবহার করে কর ফাঁকি দেওয়ার যে প্রবণতা করদাতাদের মধ্যে রয়েছে, সেটা বন্ধ করতেই এই পদক্ষেপ |
প্রসঙ্গত, সম্প্রতি সরকার আয়কর আইনে একটি পরিবর্তন এনে নির্দেশিকা জারি করে, প্যান কার্ডের নতুন আবেদন করতে গেলে আধার থাকা বাধ্যতামূলক, এবং প্যান নম্বরের সঙ্গে যুক্ত করতে হবে আধার|
এদিকে অর্থমন্ত্রী অরুণ জেটলিও ২০১৭-১৮ সালের অর্থনৈতিক বিল জমা দেওয়ার সময় একটি পরিবর্তন আনেন| সেখানে তিনি আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আধার বাধ্যতামূলক করে দেন| তখনই তিনি বলেন, যাঁদের প্যান কার্ড আছে, তাঁরা সেই প্যান কার্ডের সঙ্গে যেন তাঁদের আধার যুক্ত করে নেন|
এদিকে এমাসের প্রথম দিকেই সুপ্রিম কোর্ট আয়কর আইনের নয়া এই পরিবর্তনের স্বপক্ষে সওয়াল করেও আংশিক স্থগিতাদেশ জারি করে| তার কারণ হিসেবে দেশের সর্বোচ্চ আদালত দাবি করে, আগে কেন্দ্র আধার এবং প্যান সংক্রান্ত তথ্যের গোপনীয়তা রক্ষার আশ্বাস দিক, তাহলেই লাগু হবে এই নয়া নিয়ম|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top