News Flash

  • Home
  • Uncategorized
  • বেতনের দাবীতে এজিএমসিতে কর্মবিরতি ইন্টার্নি ডাক্তারদের, স্বাস্থ্য পরিষেবা শিকেয়
Image

বেতনের দাবীতে এজিএমসিতে কর্মবিরতি ইন্টার্নি ডাক্তারদের, স্বাস্থ্য পরিষেবা শিকেয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ আর্থিক বঞ্চনা শুধু রাজ্য সরকারের কর্মচারীর ভাগ্যে নয়৷ কর্তব্যরত জুনিয়র

মঙ্গলবার এজিএমসিতে ইন্টার্নি ডাক্তারদের কর্মবিরতি৷ ছবি নিজস্ব৷

চিকিৎসকরা নিয়োগের ৩ মাস কেটে গেলেও টাকা পাচ্ছেন না৷ এই অভিযোগে সরব হয়ে এ জি এম সি’র ৫৫ জন ইন্টারনশিপ চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছেন৷ মঙ্গলবার কলেজের মূল ফটকের সামনে হাতে প্লে কার্ড নিয়ে আন্দোলন সংঘটিত করেছেন৷ সদ্য এম বি বি এস পাশ করা ৫৫ জন ইন্টারশিপ চিকিৎসক সিহাবে ১৫ মার্চ ২০১৭ সালে নিয়োগ পেয়েছিলেন৷ মাসিক ১৮ হাজার টাকার বিনিময়ে প্রেকটিস করার জন্য নিয়োগপত্র পেয়ে কাজ করলেও বেতন দেওয়া হচ্ছে না৷ বেহাল জিবি’র পরিষেবাকে শিকেয় তোলে চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছে৷ অভিযোগ, কলেজের অধ্যক্ষ, সুপার প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে আর্থিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে৷ ট্রেজারির ফান্ডিং সমস্যা দেখিয়ে ৩ মাস ১২ দিনের কাজের পারিশ্রমিক দেওয়া হয়নি৷ সাড়ে চার বছরের মতো ইন্টারসিপ জুনিয়র চিকিৎসকদের অভিবাবকদের থেকে টাকা নিয়ে চলার প্রস্তাব দিয়েছে কলেজ কর্তৃপক্ষ৷ এই ধরনের বক্তব্য বিক্ষোভের আগুনে ঘৃতাহুতির কাজ করেছে৷ গত শনিবার ২ মাসের বেতন ব্যাঙ্কে ঢুকিয়ে দেওয়ার সময়সীমা পেড়িয়ে যেতেই ন্যায্য টাকার জন্য কর্মবিরতি অনির্দিষ্ট সময় চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে৷ দিনভর কর্ম বিরতিতে হাসপাতালে রোগীদের পরিষেবা বিঘ্নিত হয়েছে৷ অভিযোগ, স্বাস্থ্য দপ্তরের চরম খামখেয়ালিপনায় স্বাস্থ্য ব্যবস্থা লাটে উঠছে৷ ইন্টার্নিদের বেতন নিয়ে কর্ম বিরতি করার পর টনক নড়ে কলেজ কর্তৃপক্ষের৷ সমস্যা সমাধানের আশ্বাসে আপাতত কর্মবিরতি থেকে কাজে যোগদান করলেও পুরো টাকা জুটেনি ইন্টারনিদের৷ চাপা ক্ষোভ পরিষেবার প্রভাব পড়বে আশঙ্কার মেঘ গাঢ় হচ্ছে সাধারন মানুষের মধ্যে৷

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top