News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ অস্ট্রেলিয়ায় ভেঙে পড়ল বিমান, এক জন পাইলট সহ মৃত ৩
Image

দক্ষিণ অস্ট্রেলিয়ায় ভেঙে পড়ল বিমান, এক জন পাইলট সহ মৃত ৩

মাউন্ট গ্যাম্বিয়ার, ২৮ জুন (হি.স.): দক্ষিণ অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বে মাউন্ট গ্যাম্বিয়ারের উত্তর দিকে ছোটখাটো বিমান ভেঙে পড়ায় মৃতু্য হল এক জন পাইলট ও দুই জন বিমান যাত্রীর| স্থানীয় সময় অনুযায়ী, ৱুধবার সকাল ১০.৩০ মিনিটের অল্প সময় আগে বিমানটি ভেঙে পড়ে| মৃতু্য হয়েছে ৭৮ বছর বয়সি এক বৃদ্ধের (পাইলট), ৪৩ বছর বয়সি এক মহিলার এবং ১৬ বছর বয়সি এক বালিকার| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ছোটোখাটো বিমানটি মাটিতে আছড়ে পড়ায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে| তবে আগুন ধরে যায়নি|
গোয়েন্দা সুপারিনটেনডেন্ট গ্রান্ট মওলি জানিয়েছেন, নিকটবর্তী বিমানবন্দর থেকে সকাল ১০টা নাগাদ টেকঅফ করেছিল বিমানটি| ১০.২৪ মিনিট নাগাদ খবর পাওয়া যায় বিমানটি মাটিতে আছড়ে পড়েছে| তবে আগুন লাগেনি| কি কারণে বিমানটি মাটিতে আছড়ে পড়ল তা তদন্ত করে দেখা হচ্ছে|

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top