News Flash

  • Home
  • Uncategorized
  • উপদ্রুত আইন জারির ভিন্ন ব্যাখ্যা দিয়ে রাজ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপ চায় তৃণমূল, বিজেপির প্রতি সুর নরম সুদীপ বর্মনদের, ঝেড়ে না কাশলেও ইঙ্গিত দলবদলেরই
Image

উপদ্রুত আইন জারির ভিন্ন ব্যাখ্যা দিয়ে রাজ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপ চায় তৃণমূল, বিজেপির প্রতি সুর নরম সুদীপ বর্মনদের, ঝেড়ে না কাশলেও ইঙ্গিত দলবদলেরই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ রাজনৈতিক সম্পর্কে উষ্ণতা কমছে৷ তাই হয়তো, সুদীপ বর্মণদের বিজেপির প্রতি সুর

মঙ্গলবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মন ও বিধায়ক আশীষ সাহা৷ ছবি নিজস্ব৷

নরম হয়েছে৷ উপদ্রুত আইন জারী নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিলেন সুদীপবাবু৷ তাঁর মতে, বিজেপি নেতা বোধহয় এইটা বলতে চাইছেন যে, কেন্দ্র হস্তক্ষেপ করে দেখুক রাজ্যে রাজনীতিতে গণতান্ত্রিক পরিবেশ নেই৷ তাঁর সোজাসাপ্ঢা জবাব, কেন্দ্র এই রাজ্যে হস্তক্ষেপ করুক তা তিনি ১০০ শতাংশ চাইছেন৷ এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি প্রার্থীকে সমর্থনের প্রশ্ণেও সুদীপবাবুর ভিন্ন সুর শুনা গেছে৷ তাঁর সাফ কথা, পরিস্থিতির নিরিখে পদক্ষেপ নেবেন তিনি৷ ফলে, ঝেড়ে না কাশলেও খুব শীঘ্রই সুদীপবাবুরা আবারও দল বদল করছেন তার ইঙ্গিত মিলেছে৷
মঙ্গলবার দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মনের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, সিপিএম নেতৃত্ব উপলব্ধি করতে পেরেছেন সরকার টিকিয়ে রাখা খুব মুশকিল৷ কারণ, মানুষ পরিবর্তন চাইছে৷ আর এই অবস্থা আঁচ করতে পেরেই চারিদিকে সিপিএম হামলা হুজ্জুতি চালিয়েছে, অভিযোগ সুদীপবাবুর৷ তাঁর সাফ কথা, হামলা হুজ্জুতি সিপিএমের গেম প্ল্যান৷ তাঁর দাবি, আগে যারা সিপিএমের কর্মসূচীতে অংশগ্রহণ করতেন, তার একটা বিরাট অংশ এখন তাঁদের বয়কট করছেন৷ সুদীপবাবুর কটাক্ষ, সিপিএম রাজনৈতিক সন্ত্রাসবাদী দল৷ যেকোন মর্মে তাঁরা ক্ষমতায় টিকে থাকতে চায়৷
সুদীপবাবুর বক্তব্য, দলীয় কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনায় হয়তো আবেগের বশে বিজেপি নেতা রাজ্যে উপদ্রুত আইন জারী হউক দাবি করেছেন৷ তিনি বলেন, উপদ্রুত আইন মানে আর্ম ফোর্স স্পেশ্যাল পাওয়ার এ্যক্ট (আফস্পা)৷ তাঁর দাবি, দীর্ঘদিন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল আফস্পা’র বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে৷ এর প্রত্যাহারের দাবি জানিয়েছে৷ এরই ফলশ্রুতিতে ১৮ বছর বাদে আফস্পা প্রত্যাহার করা হয়েছিল৷ তিনি মনে করেন, বিজেপি নেতা বোধহয় চেয়েছেন কেন্দ্র এরাজ্যে হস্তক্ষেপ করে দেখুন এখানে গণতান্ত্রিক পরিবেশ নেই৷ গণতন্ত্র এরাজ্যে বিপন্ন৷ তাঁর সাফ কথা, কেন্দ্র হস্তক্ষেপ করুক তা তিনিও চাইছেন৷ তবে, কেন্দ্রের হস্তক্ষেপের ভিন্ন ব্যাখ্যা তিনি দিয়েছেন৷ তাঁর মতে, রাজ্যের আইন-শৃঙ্খলা যেহেতু রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত, তাই কেন্দ্রীয় সরকার রাজ্য পুলিশের মহানির্দেশক, মুখ্য সচিব এমনকি মুখ্যমন্ত্রীকে বলতে পারে আইনের সুশাসন কঠোরভাবে পালন করা হোক৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার রাজ্য সফরে এসে রাজ্যের হালহকিকতের খোজ নিতে পারেন৷ তাঁর বক্তব্য, আমরাও চাইছি কেন্দ্র এবিষয়ে রাজ্য সরকারকে চাপে রাখুক৷
এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি প্রার্থীকে সমর্থন করার বিষয়ে তিনি বলেন, শুরু থেকেই আমাদের একটাই অবস্থান, ভোট বিভাজন হোক আমরা তা চাই না৷ বামেদের পরাজিত করতে ভোট বিভাজন আটকাতে হবে৷ তাই রাষ্ট্রপতি নির্বাচনে রাজ্যের পরিস্থিতির নিরিখে পদক্ষেপ নেওয়া হবে৷ ফলে, ঝেড়ে না কাশলেও, বিজেপি’র প্রতি সুদীপবাবুদের সুর নরম হয়েছে, তা এদিন অনেকটাই স্পষ্ট হয়ে গেছে৷

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top