News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুমারঘাটে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওর পেছনে ধাক্কা ই-রিক্সার, আহত ১
Image

কুমারঘাটে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওর পেছনে ধাক্কা ই-রিক্সার, আহত ১

আগরতলা, ২৬ জুলাই: ঊনকোটি জেলার কুমারঘাট-কৈলাসহর ২০৮ নম্বর জাতীয় সড়কের সোনাইমুড়ি এলাকায় শনিবার গভীর রাতে একটি গুরুতর সড়ক দুর্ঘটনা ঘটে। দ্রুতগতিতে আসা একটি ই-রিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্করপিও গাড়ির পেছনে সজোরে ধাক্কা দিলে অন্তত একজন আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে স্করপিও গাড়িটি জাতীয় সড়কের একপাশে দাঁড়িয়ে ছিল। সেই সময় কৈলাশহর দিক থেকে কুমারঘাটমুখী একটি ই-রিক্সা সোনাইমুড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে ই-রিক্সাটি গিয়ে স্করপিও গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে।

সংঘর্ষের তীব্রতায় ই-রিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। স্করপিও গাড়িরও ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্ঘটনায় অন্তত একজন আহত হন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে কুমারঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করেন।

এদিকে, কুমারঘাট থানার পুলিশ ও টিএসআর জওয়ানরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ই-রিক্সার নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top