News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র
Image

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর উল্লেখকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার।

রবিবার পুর নিগমের ৮ নং বুথের ৫১ নং ওয়ার্ডে ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে আয়োজিত ‘মন কি বাত’ শ্রবণ অনুষ্ঠানে অংশ নিয়ে মেয়র বলেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’ এবং এই শিল্পরূপ সংরক্ষণে শিল্পী সূরজ কুমার দেববর্মা-র অবদানের বিশেষ প্রশংসা করেছেন।

মেয়র বলেন, বর্তমান প্রজন্মের দায়িত্ব দেশের লোকসংস্কৃতি ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রগুলিকে সংরক্ষণ করা। প্রধানমন্ত্রীর এই বার্তা ত্রিপুরার মানুষের কাছে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।

তিনি আরও বলেন, ‘মন কি বাত’ কেবল সংস্কৃতি নয়, দেশের ক্রীড়াক্ষেত্রে সাফল্য, অলিম্পিয়াডে ভারতীয় শিক্ষার্থীদের কৃতিত্ব, হস্তশিল্পের বিকাশ এবং জাতীয় উন্নয়নের নানা বিষয়ও তুলে ধরে। এছাড়াও সাম্প্রতিক জম্মু ও কাশ্মীরের উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও প্রধানমন্ত্রী আলোচনা করেছেন।

অনুষ্ঠানে কর্পোরেটর শম্পা সেন সরকার, বিজেপির স্থানীয় নেতৃত্ব, কর্মী-সমর্থক এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। সকলে মনোযোগ সহকারে প্রধানমন্ত্রীর বক্তব্য শ্রবণ করেন। এদিনই ৮ নম্বর ওয়ার্ডের ২৬ জন উপভোক্তার হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা-র আওতায় নির্মিত বাড়ির চাবি তুলে দেওয়া হয়, যা অনুষ্ঠানের তাৎপর্য আরও বাড়িয়ে তোলে।

মেয়র দীপক মজুমদার বলেন, প্রধানমন্ত্রীর এই বার্তা ত্রিপুরার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মানুষকে আরও উৎসাহিত করবে এবং একই সঙ্গে উন্নয়ন, ঐক্য ও জাতীয় অগ্রগতির পথে সকলকে একযোগে কাজ করার প্রেরণা জোগাবে।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top