News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের
Image

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছনতৈল গ্রামে একটি শিশু কন্যা অনাথ আশ্রম নির্মাণ করা হবে। রবিবার একথা জানান রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়।

মন্ত্রী বলেন, শিশু কন্যা অনাথ আশ্রম কেবল খাদ্য ও বাসস্থানের ব্যবস্থা করবে না, বরং অনাথ শিশুদের নিরাপত্তা, শিক্ষা, সংস্কার ও ভালোবাসার পরিবেশ গড়ে তোলে। এখানে প্রতিটি শিশুকে বোঝা নয়, বরং সম্ভাবনাময় ভবিষ্যতের প্রতিনিধি হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, আশ্রমে শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নাচ, গান, চিত্রাঙ্কন, কম্পিউটার শিক্ষা-সহ বিভিন্ন দক্ষতা বিকাশের সুযোগ থাকবে, যাতে তারা ভবিষ্যতে স্বনির্ভর হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে।

মন্ত্রী টিঙ্কু রায় বলেন, আশ্রমে কর্মরত শিক্ষিকা ও দায়িত্বপ্রাপ্ত নারীরা শিশুদের অভিভাবকের ভূমিকা পালন করবেন। তাঁদের স্নেহ, যত্ন ও দিকনির্দেশনায় অনাথ শিশুদের জন্য একটি পারিবারিক পরিবেশ গড়ে তোলা হবে। তিনি সমাজের সকল স্তরের মানুষকে এই উদ্যোগে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, “শিশু কন্যা অনাথ আশ্রম করুণার স্থান নয়, এটি আগামীর শক্তি গড়ার এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখান থেকেই ভবিষ্যতের ডাক্তার, শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা কিংবা শিল্পীরা তৈরি হবে।” চণ্ডীপুরের ছনতৈল গ্রামে এই অনাথ আশ্রম নির্মাণের উদ্যোগকে সমাজকল্যাণমূলক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top