মুর্শিদাবাদ, ২৭ জুন (হি.স.): মুর্শিদাবাদের সালারে বিধ্বংসী আগুনে পুড়ে গেল মোটরবাইকের শোরুম| আগুনের লেলিহান শিখায় পুড়ে গিয়েছে ১৪টি নতুন মোটরবাইক সহ বেশ কয়েকটি পুরনো বাইক| মঙ্গলবার ভোররাতে মোটরবাইকের শোরুমে আগুন লাগে| ভোর ৪টে নাগাদ শোরুম থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা| সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেওযা হয়| খবর দেওয়া হয় সালার পুলিশ স্টেশনেও| আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন| যদিও ততক্ষণে আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় ১৪টি নতুন মোটরবাইক সহ বেশ কয়েকটি পুরনো বাইক|
শোরুমের মালিক তাজ শেখ ওরফে মতি শেখ জানিয়েছেন, ‘আগুনে পুড়ে গিয়েছে ১৪টি নতুন মোটরবাইক ও ৪টি পুরনো মোটরবাইক| আনুমানিক ৭০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে|’ আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন|
সালারে মোটরবাইকের শোরুমে বিধ্বংসী আগুন, ব্যাপক ক্ষতির শঙ্কা
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















