News Flash

  • Home
  • Uncategorized
  • সালারে মোটরবাইকের শোরুমে বিধ্বংসী আগুন, ব্যাপক ক্ষতির শঙ্কা
Image

সালারে মোটরবাইকের শোরুমে বিধ্বংসী আগুন, ব্যাপক ক্ষতির শঙ্কা

মুর্শিদাবাদ, ২৭ জুন (হি.স.): মুর্শিদাবাদের সালারে বিধ্বংসী আগুনে পুড়ে গেল মোটরবাইকের শোরুম| আগুনের লেলিহান শিখায় পুড়ে গিয়েছে ১৪টি নতুন মোটরবাইক সহ বেশ কয়েকটি পুরনো বাইক| মঙ্গলবার ভোররাতে মোটরবাইকের শোরুমে আগুন লাগে| ভোর ৪টে নাগাদ শোরুম থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা| সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেওযা হয়| খবর দেওয়া হয় সালার পুলিশ স্টেশনেও| আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন| যদিও ততক্ষণে আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় ১৪টি নতুন মোটরবাইক সহ বেশ কয়েকটি পুরনো বাইক|
শোরুমের মালিক তাজ শেখ ওরফে মতি শেখ জানিয়েছেন, ‘আগুনে পুড়ে গিয়েছে ১৪টি নতুন মোটরবাইক ও ৪টি পুরনো মোটরবাইক| আনুমানিক ৭০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে|’ আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর‌্যন্ত জানা যায়নি| দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top