News Flash

  • Home
  • Uncategorized
  • জমি সংক্রান্ত বিবাদে তপ্ত রায় বরেলি, পিটিয়ে খুন পঞ্চায়েত প্রধান সহ ৫
Image

জমি সংক্রান্ত বিবাদে তপ্ত রায় বরেলি, পিটিয়ে খুন পঞ্চায়েত প্রধান সহ ৫

রায়বরেলি, ২৭ জুন (হি.স.): জমি সংক্রান্ত বিবাদের জেরে গ্রাম পঞ্চায়েত প্রধান সহ তিন জনকে পিটিয়ে মারল দুষ্কৃতীরা| একই সঙ্গে জীবিত অবস্থায় পুড়িয়ে মারা হল আরও দু’জনকে| সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের রায় বরেলির আপটা গ্রামে| এই ঘটনায় চার জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ| ধৃতদের নাম হল, রাজা যাদব এবং কৃষ্ণ কুমার, বাকি দু’জনের নাম ও পরিচয় এখনও পর‌্যন্ত জানা যায়নি|
মঙ্গলবার উচ্চপদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার রাতে তেভরা গ্রামের পঞ্চায়েত প্রধান রোহিত শুক্লা-র শ্বশুরের দেওয়া জমিতে নির্মীয়মান কাজ চলছিল| সেই সময় ওখানে পেঁৗছে নির্মীয়মান কাজ বন্ধ করে দেয় আপটা গ্রামের পঞ্চায়েত প্রধানের ছেলে রাজা যাদব| রাজা যাদব দাবি করতে থাকে, ওই জমিটি গ্রামসভার| বিষয়টি জানাজানি হতেই চার জনকে সঙ্গে নিয়ে আপটা গ্রামে যান তেভরা গ্রামের পঞ্চায়েত প্রধান রোহিত শুক্লা| প্রথমে শুরু হয় কথা কাটাকাটি, এরপর কিছুক্ষণের মধ্যেই বচসা হাতাহাতির পর‌্যায়ে পেঁৗছে যায়| পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন রোহিত ও তাঁর সঙ্গীরা| হঠাত্ই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পোলে ধাক্কা মারে| এরপর রাজা যাদব ও উন্মত্ত গ্রামবাসীরা ঘটনাস্থলে পেঁৗছে তাঁদের এলোপাথাড়ি মারধর শুরু করে| ঘটনাস্থলেই মৃতু্য হয় রোহিত সহ তিন জনের| এরপর দুষ্কৃতীরা গাড়িতে আগুন ধরিয়ে দিলে জীবিত অবস্থায় পুড়ে মৃতু্য হয় দু’জনের| ঘটনার তদন্তে নেমে রাজা সহ চার জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ| এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top