News Flash

Image

সিবিআই আতংক

ত্রিপুরায় সিবিআই হানায় রাজনৈতিক নেতাই শুধু নয় অন্যান্য অংশের বিত্তবানরা আতংকিত হইয়া পড়িয়াছেন৷ কাহারা রোজভ্যালীর টাকা খাইয়াছেন তাহা তো অনেকেরই জানা৷ রোজভ্যালীই এই রাজ্যে প্রথম আত্মপ্রকাশ করে৷ সিংহভাগ ব্যবসাই করিয়াছে এরাজ্যে৷ এই চিটফান্ড সংস্থার সঙ্গে এরাজ্যে কাহাদের মারাত্মক ঘনিষ্ঠতা ছিল তাহা রাজ্যের মানুষের অজানা নহে৷ সুতরাং সিবিআই সব তথ্য জানে এবং আট ঘাট বাঁধিয়াই যে নামিয়াছে সে বিষয়ে সন্দেহ থাকিবার কথা নহে৷ সিবিআই কতগুলি মামলায় সাফল্য পাইয়াছে তাহা নিয়ে জোর বিতর্ক আছে৷ ইতিপূর্বে রাজ্যে সিবিআই তদন্তে আসিয়াছিল৷ বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শ্যামহরি শর্মাকে আগরতলায় লালবাহাদূর চৌমুহনীতে একটি নির্বাচনী পথ সভায় গুলি করিয়া হত্যা করা হয়৷ রাজ্যের মানুষ তখন ভাল করিয়া আন্দাজ করিয়াছিলেন কে কাহারা এই জঘন্য কান্ড করিয়াছে৷ জনতার এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের চাপে তৎকালীন জোট সরকারের মুখ্যমন্ত্রী সুধীর মজুমজদার সিবিআই তদন্তের সিদ্ধান্ত ঘোষণা করিয়াছিলেন৷ সিবিআই রাজ্যে তদন্ত করিলেও খুনীরা পার পাইয়া যায়৷ এইসব ঘটনার কারেেণ সিবিআই’র প্রতি তেমন বিশ্বাস ও আস্থা কি জনগণ পোষণ করিতেছেন? চিটফান্ড তদন্তে পশ্চিমবঙ্গে সিবিআই কোমড় বাঁধিয়া নামিয়াছে৷ নামীদামী অনেকেই জেলে পচিতেছেন৷ কিন্তু, আসলে এই তদন্তের নীটফল কি? কতজনকে সিবিআই দোষী প্রমাণ করিতে পারিয়াছে?
এই ত্রিপুরায় সিবিআই তদন্তের দাবীতে বিরোধীরা দিল্লীতে ধর্ণা পর্য্যন্ত দিয়াছেন৷ রাষ্ট্রপতির দ্বারস্থ হইয়াছিল৷ ত্রিপুরায় রোজভ্যালীর সুবিশাল সাম্রাজ্য ছিল৷ এই রাজ্যে এই চিটফান্ড সংস্থার সবচাইতে বড় বাণিজ্যস্থল৷ এই রাজ্যে রোজভ্যালী কান্ডে সিবিআই তদন্তে পিছাইয়া থাকিবার তো কোনও যুক্তি নাই৷ পশ্চিমবঙ্গে চিটফান্ড তদন্তে সিবিআই’র অভিযানকে সিপিএম স্বাগত জানাইয়াছে, সন্তোষ ব্যক্ত করিয়াছে৷ কিন্তু, ত্রিপুরায় সিবিআই অভিযানের মধ্যে সিপিএম ষড়যন্ত্রের গন্ধ কেন পাইতেছেন তাহা বুঝিতে কাহারও অসুবিধা হইবার কথা নহে৷ চিটফান্ড তদন্তে সিবিআই যে আসিতেছে তাহার আগাম বার্তা দেওয়া হইয়াছিল বিজেপির পক্ষেই৷ প্রথম অভিযানেই সিবিআই মন্ত্রী বিজিতা নাথকেই কেন লক্ষ্যবস্তু করিল তাহা নিয়াও প্রশ্ণ থাকিয়া যায়৷ বিজিতা নাথ রোজভ্যালীর এজেন্ট হিসাবেও এক সময় কাজ করিয়াছিলেন৷ শুধু বিজিতা নাথ কেন রোজভ্যালীর বিভিন্ন অনুষ্ঠানে তো অন্যান্য মন্ত্রীরা উপস্থিত থাকিয়াছেন৷ তাঁহাদের উপস্থিতির কারণেই সাধারণ মানুষ চিটফান্ডে টাকা রাখিতে প্রভাবিত হইয়াছেন বলিলে বোধহয় ভুল বলা হইবে না৷ বিভিন্ন প্রভাবশালীরা চিটফান্ডের টাকা গিলিয়াছে৷ এইসব ঘটনা তো তেমন গোপনীয় নহে৷ সিবিআই অনায়াসে এইসব কীর্তিমানদের চিহ্ণিত করিতে পারিবে৷ বিজিতা নাথের চাহিয়াও আরও বেশী কলংকিতরা বহাল তবিয়তে৷ হয়তো একে একে তাহারা নোটিশ পাইবে৷ সিবিআই অভিযানের খবরে রাজ্যের বিভিন্ন মহলে বিশেষ করিয়া ক্ষমতাসীন সিপিএম দলে ভূমিকম্প দেখা দেওয়া অস্বাভাবিক নহে৷ বিধানসভা নির্বাচনের সামনে এই সিবিআই হানা রাজনৈতিক ক্ষেত্রে শংকা নিয়া আসিয়াছে, সে বিষয়ে সন্দেহ নাই৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top