News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে উপদ্রুত আইন জারির দাবী বিজেপির
Image

রাজ্যে উপদ্রুত আইন জারির দাবী বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ রাজ্যে ক্রমাবর্ধমান রাজনৈতিক সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের কাছে সমগ্র ত্রিপুরায় উপদ্রুত আইন জারির দাবী করেছে প্রদেশ বিজেপি৷ এই দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে সাক্ষাত করতে আজ রবিবারই দিল্লি উড়ে গেছেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব৷ রবিবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে বিজেপির প্রদেশ সহ সভাপতি সুবল ভৌমিক জানিয়েছেন, গত ৪৮ ঘন্টার সারা ত্রিপুরার রাজনৈতিক সংঘর্ষে প্রায় ৫০ জন বিজেপি কর্মী আহত হয়েছেন এবং এক জন মারা গেছেন৷ আহতদের মধ্যে ১৭ জনের অবস্থা আশঙ্কজনক৷ তাদের জিবি হাসপাতালে চিকিৎসা চলছে৷ তিনি বলেন, গত বেশ কিছুদিন ধরেই বিজেপি কর্মীদের উপর সন্ত্রাস চলছিল৷ কিন্তু চিট-ফান্ড ইস্যুতে সিবিআই তৎপর হয়ে উঠার পর থেকেই আক্রমণ বেড়ে গেছে৷ সাম্প্রতিক ঘটনা গুলোর উল্লেক করে তিনি বলেন, রাজ্যের গণতন্ত্র বিপর্যস্ত৷ এখন উপদ্রুত আইন জারি করা ছাড়া কোন রাস্তা নেই৷ এই দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে দিল্লি উড়ে গেছেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব৷ এই দাবির সমর্থনে আন্দোলন শুরু করবে বিজেপি৷ তিনি অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নির্দেশনায় এই সন্ত্রাস চলছে৷ যদিও বিজেপির কর্মীরা প্রতিরোধ গড়ে তুলছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top