News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মীয় রং দিয়ে বিভেদ সৃষ্টির মাধ্যমে দেশের ঐতিহ্যকে বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে ঃ অর্থমন্ত্রী
Image

ধর্মীয় রং দিয়ে বিভেদ সৃষ্টির মাধ্যমে দেশের ঐতিহ্যকে বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে ঃ অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৫ জুন৷৷ ধর্মীয় রং দিয়ে বিভেদ সৃষ্টির মাধ্যমে দেশের ঐতিহ্যকে বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে বলে অভিমত ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷
ঐতিহ্যবাহী রথযাত্রা উপলক্ষ্যে মেলাঘরে নয়দিন ব্যাপী মেলা ও উৎসবের উদ্বোধন করে তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা বলেন, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের রাজ্যে যে মেলা আয়োজিত হয় তার সঙ্গে রাজ্য সরকার সংসৃকতিকে যুক্ত করেছে৷ তাতে উৎসবের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে৷ এই উৎসবগুলি এখন আর বিশেষ কোন ধর্ম বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই৷ এই উৎসবগুলি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে৷ তিনি বলেন, দেশের বিভিন্ন অংশে এ ধরনের অনুষ্ঠানকে ধর্মীয় রং দিয়ে ধর্মীয় ও সম্প্রদায়গত বিভেদ সৃষ্টির মাধ্যমে দেশের ঐতিহ্যকে বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে৷ আমাদের রাজ্যে সকল অংশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতি রয়েছে৷ সুস্থ সংসৃকতির মধ্য দিয়ে মানুষের চেতনার বিকাশ ঘটছে৷ সচেতন মানুষ সম্প্রীতি নষ্টের অপপ্রয়াসকে প্রতিহত করছেন৷ রাজ্যে গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ রয়েছে বলেই বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্নে করতে পারছেন৷ এই পরিবেশ বজায় রাখার উপর তিনি গুরুত্ব আরোপ করেন৷
মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন সুরেশ দাস বলেন, মেলাঘরের রথের মেলার ঐতিহ্য রয়েছে৷ প্রতি বৎসর এই মেলার প্রচুর মানুষের সমাগম ঘটে৷ মেলাকে সুন্দর ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য পুর পরিষদ সহ বিভিন্ন দপ্তর সহযোগিতায় এগিয়ে এসেছে৷
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিল বিশ্বনাথ সাহা, সোনামুড়া মহকুমা শাসক সুমিত লোধ প্রমুখ৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিপাহীজলা জেলা তথ্য ও সংসৃকতি কার্যালয়ের তথ্য আধিকারিক অমৃত দেববর্মা৷ মেলা উপলক্ষ্যে প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে রবীন্দ্র মুক্ত মঞ্চে সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷
মেলাঘরের ঐতিহ্যবাহী রথযাত্রা উপলক্ষ্যে নয়দিন ব্যাপী মেলা ও সাংসৃকতিক উৎসব শুরু হয়েছে৷ গতকাল সন্ধ্যায় মেলাঘর জগন্নাথ বাড়ী প্রাঙ্গণে এই মেলা ও উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা৷ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন সুরেশ দাস৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top