News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে বিজেপি কর্মীকে কুপিয়ে হত্যা, অভিযোগের তীর সিপিএমের দিকে
Image

বিশালগড়ে বিজেপি কর্মীকে কুপিয়ে হত্যা, অভিযোগের তীর সিপিএমের দিকে

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর/চড়িলাম, ২৪ জুন৷৷ কমলাসাগরে বিজেপি কর্মীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে কমলাসাগর ও বিশালগড় এলাকায়৷ এই হত্যাকান্ডের নেপথ্যে সিপিএম যুক্ত বলে অভিযোগ করে বিজেপি যুবমোর্চা সরব হয়েছে৷ বিশালগড় বাজারে বিজেপি যুব মোর্চার বিক্ষোভের মুখে পড়েন বনমন্ত্রী নরেশ জমাতিয়া৷
শনিবার সাত সকালে খুন হল এক পঞ্চাশ বছরের বৃদ্ধ৷ ঘটনাটি ঘটে বিশালগড় থানার অধীন লেম্বুতলী এলাকায়৷ জানা যায় লেম্বুতলী এলাকার বাসিন্দা কালিপদ রায় শুক্রবার মদমত্ত অবস্থায় ছিল৷ প্রত্যেক দিনই কালিপদ রায় নিজ বাড়িতে গালি গালাজ করত৷ বছর খানেক আগে কালিপদ বাবু মেয়ে বিয়ে দিয়েছিল৷ পারিবারিক ঝামেলার কারনে ওনার মেয়ে গায়ে আগুন দিয়ে মারা যায়৷ এরপর থেকেই কালিপদ মানসিক ভাবে ভেঙ্গে পড়েন৷ শুক্রবার রাতে মদমত্ত অবস্থায় পাশের বাড়ীর এক পঞ্চাশ বছরের বৃদ্ধ বীরবল সরকারকে গালি গালাজ করে৷ সেইদিন বীরবল বাবু কালিপদ বাবুকে কিছু বলেনি৷ পরের দিন অর্থাৎ শনিবার সকাল আনুমানিক ৭টায় বীরবল সরকার কালিপদ রায়ের বাড়িতে যান৷ সেইদিন রাতে গালি গালাজ করেছে কেন জানতে৷ বিষয়টি জানতে চাইলেই কালিপদ রায় বীরবল সরকারকে দা দিয়ে গলাতে কুপ বসিয়ে দেয়৷ সঙ্গে সঙ্গে বীরবল মাটিতে লুটিয়ে পড়ে৷ রক্তে লাল হয়ে যায়৷ সেখান থেকে বীরবলকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তিনি মারা যান৷ এলাকাবাসির কাজ থেকে জানা যায় বীরবল সরকার কমলাসাগর বিজেপির মন্ডল কমিটির সদস্য৷ ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় মহকুমার পুলিশ আধিকারিক প্রবীর পাল, বিশালগড় থানার ওসি ও মধুপুর থানার পুলিশ৷ ছুটে আসে বিজেপির রাজ্য কমিটির সদস্য বিদ্যুৎ ঘোষ ও বিজেপির কমলাসাগর মন্ডল কমিটির নেতারা৷ বীরবলের মৃতদেহ জিবি হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয় বিকাল ৪টায়৷ বীরবলের মৃতদেহ শেষ শ্রদ্ধা দিতে আসে বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব সহ আরো অন্যান্যরা৷ এই খুনকে সিপিআইএম দলের নেতার চক্রান্ত বলে দাবী করছে বিজেপির রাজ্য কমিটির সদস্য বিদ্যুৎ ঘোষ সহ অনান্যরা৷ পরে সভাপতি বিপ্লব দেব মৃত ব্যাক্তির পরিজনদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করেন ও তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানান৷ এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷ ঘটনাস্থলে টিএসআর ও থানার পুলিশ মেতায়েন করা হয়েছে৷ কালিপদ রায়কে বিশালগড় পুলিশ গ্রেপ্তার করেছে৷ বর্তমানে সে বিশালগড় থানায় পুলিশ হাজতে রয়েছে৷
এদিকে, বিজেপি কর্মীরা খুনিকে সিপিআইএম বলে বিক্ষোভে নেমেছে৷ এদিন রাত ৮টায় নাগাদ বিশালগড় জেলা যুব মোর্চার কর্মীরা বিশালগড় বাজারে বিক্ষোভ মিছিল সংঘটিত করেছে৷ এমন অবস্থায় বনমন্ত্রী নরেশ জমাতিয়া আগরতলা যাবার পথে যুব কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে৷ মন্ত্রীর গাড়ির চারিদিক থেকে ঘিরে ফেলে যুব মোর্চার কর্মীরা৷ এক মিটার ও এগোতে দেয়নি বিজেপি কর্মীরা৷ পরে বাধ্য হয়ে মন্ত্রী নরেশ জমাতিয়া গোলাঘাঁটির পথ ধরে আগরতলা রওনা দিতে বাধ্য হন মন্ত্রী নরেশ জমাতিয়া৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top