News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রী ও সন্তানকে রেখে নাবালিকাকে বিয়ে করায় নাগরকে গণধোলাই
Image

স্ত্রী ও সন্তানকে রেখে নাবালিকাকে বিয়ে করায় নাগরকে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৩ জুন৷৷ স্ত্রী সন্তান থাকা সত্বেও নাবালিকাকে ফঁুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে উত্তেজিত জনতার গণধোলাই খেল এক যুবক৷ কাকড়াবন থানার হুড়িজলা গ্রামের চান্দামুড়া এলাকার মিঠুন দাস গত আট বছর আগে গ্রামের পিঙ্কু দাসের সাথে ভালবেসে বিয়ে করে৷ বর্তমানে তাদের একটি সন্তানও রয়েছে৷ মিঠুনের স্ত্রী পিঙ্কু অভিযোগ করেন স্বামী মিঠুনের আরও চার ভাই এবং শাশুড়ি মিলিতভাবে মিঠুন ও পিঙ্কুর সংসারে অশান্তি সৃষ্টি করছে৷ পিঙ্কুর কানে খবর পৌঁছায় বেশ কিছুদিন আগে স্বামী অবৈধভাবে টেপানিয়া গ্রামের ১৩ বছরের নাবালিকাকে ফঁুসলিয়ে নিয়ে যায়৷ মিঠুনকে সাহায্য করে তার ভাই ও মা৷ যথারীতি খবরটি পেয়ে পিঙ্কু আড়ি পেতে হাতে নাতে ধরার জন্য ফাঁদ পাতে৷ শুক্রবার ঠিক তিনটা নাগাদ নাবালিকার দাদুর বাড়িতে আসে মিঠুন ও নাবালিকা৷ খবর পেয়ে স্ত্রী পিঙ্কু ও তার পরিবারের লোকজন ছুটে যায় দাদুর বাড়িতে৷ শুরু হয় তর্কবিতর্ক৷ মিঠুনকে গণধোলাই দেয় এলাকার যুবকরা প্রতারক বলে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রাধাকিশোর পুর থানার পুলিশ৷ উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে মিঠুন ও নাবালিকা সহ স্ত্রী পিঙ্কুকে নিয়ে যায় থানায়৷ মহিলা সংক্রান্ত মামলা হওয়ার কারণে রাধাকিশোরপুর থানার পুলিশ উদয়পুর মহিলা থানায় অভিযুক্ত মিঠুন ও নাবালিকাকে হস্তান্তর করে৷ অভিযোগ করে স্ত্রী পিঙ্কু দাস স্বামীর বিরুদ্ধে৷ মহিলা থানার পুলিশ ঘটনার মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে৷

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top