News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিশ লক্ষ টাকার স্বর্ণালঙ্কারসহ বিমানবন্দরে গ্রেপ্তার মহিলা
Image

ত্রিশ লক্ষ টাকার স্বর্ণালঙ্কারসহ বিমানবন্দরে গ্রেপ্তার মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ আগরতলা বিমান বন্দর দিয়ে পাচার এখন সহজ হয়ে উঠেছে৷ গত কয়েকদিনে

শুক্রবার আগরতলা বিমানবন্দরে উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কার৷ ছবি নিজস্ব৷

ঘটনায় এমনটাই মনে হয়েছে৷ তবে, নিরাপত্তা কর্মীর বুদ্ধিমত্তায় আজ ফের একজনকে স্বর্ণালঙ্কার সহ আটক করা হয়েছে৷ জানা গেছে, শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে মণি দেব রায়চৌধুরী নামে এক মহিলা যাত্রীকে ১৮টি স্বর্ণের রিং সহ আটক করেছে সিআইএসএফ৷ এদিন এয়ার ইন্ডিয়ার বিমান এআই-৭৪৪ দিয়ে কলকাতা যাওয়ার জন্য বিমান বন্দরে আসেন ঐ মহিলা যাত্রী৷ তার দুই হাতে ১৮টি স্বর্ণের চুড়ি ছিল৷ যার মোট ওজন ১ কেজি ৩৬ গ্রাম৷ বাজার মূল্য প্রায় ত্রিশ লক্ষ টাকা৷ বিমান বন্দরে সুরক্ষা বেষ্টনিতে ঢুকার পর সিআইএসএফ’র মহিলা কনস্টেবল রাধারাণী দেববর্মার ঐ মহিলা যাত্রীকে দেখে সন্দেহ হয়৷ আগরতলা বিমান বন্দরের টার্মিনাল ম্যানেজার জানিয়েছেন, সন্দেহ হতেই সঙ্গে সঙ্গে মহিলাকে জেরা করা হয়েছে৷ এত স্বর্ণালঙ্কার তার কাছে কোথা থেকে এসেছে সে বিষয়ে জানতে চাওয়া হলে কোন উত্তর তিনি দিতে পারেননি৷ একসময় তিনি স্বীকার করেন পাচারের উদ্দেশ্যেই বিমানে করে স্বর্ণালঙ্কারগুলি তিনি কলকাতা নিয়ে যাচ্ছিলেন৷ এই কাজের জন্য তাকে দুই হাজার টাকা দেওয়া হয়েছে৷ জেরায় তিনি স্বীকার করেছেন, এর আগে ছয় বার বিমানপথে স্বর্ণালঙ্কার পাচার করেছেন৷
স্বর্ণালঙ্কার সহ ঐ মহিলাকে কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়েছে৷ বিমান বন্দর কর্তৃপক্ষের দাবি, সিআইএসএফ’র দক্ষতার কারণেই এই সাফল্য মিলেছে৷ কয়েকদিন আগেও একজনকে স্বর্ণের বিসুকট উদ্ধার হয়েছে বিমান বন্দরে৷ পাচারকারী বিমান বন্দর থেকে পালিয়ে গেলেও তাকে পরবর্তী সময়ে শ্রীমন্তপুর সীমান্তে আটক করেছিলেন বিএসএফ’র জওয়ানরা৷ ফলে, বিমান বন্দরকে এখন পাচারের সহজ করিডোর হিসেবে বেছে নিয়েছে পাচারকারীরা৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top