News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাস্থ্য পরিষেবা প্রদানে মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করার উপর মুখ্যমন্ত্রীর গুরুত্বারোপ
Image

স্বাস্থ্য পরিষেবা প্রদানে মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করার উপর মুখ্যমন্ত্রীর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত নার্স সহ অন্যান্য কর্মচারীদের মানবিক মূল্যবোধ নিয়ে

মুখ্যমন্ত্রী মানিক সরকার৷

কাজ করার উপর মুখ্যমন্ত্রী মানিক সরকার গুরুত্ব আরোপ করেছেন৷ মুখ্যমন্ত্রী বলেছেন, এই কাজটা একটা সেবামূলক কাজ৷ অর্থমূল্যের হিসেবে এর বিচার হয়না৷ হাসপাতালে যারা চিকিৎসিত হতে আসেন তাদের জাত-ধর্ম, বর্ণ বা আর্থিক স্বচ্ছলতা দিয়ে বিচার না করে তারা রোগী, তারা মানুষ এই ভাবনা মনে রেখে তাদের সেবা করতে হবে৷ আজ সন্ধ্যায় আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত রাজ্যের বিভিন্ন সময়ে নাইটিঙ্গেল পুরস্কার পুরসৃকত ব্যক্তিদের সম্বর্ধিত করে মুখ্যমন্ত্রী মানিক সরকার এ কথাগুলি বলেন৷ দি ট্রেইন্ড নার্সেস এসোসিয়েশন অব ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য শাখা রাজ্যের বিভিন্ন সময়ে যারা নাইটিঙ্গেল পুরস্কারে ভূষিত হয়েছেন তাদের সম্বর্ধনার আয়োজন করে৷ ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত রাজ্যের ১১ জন নার্স এবং মালটিপারপাস সুপারভাইজার রাষ্ট্রপতি হাত থেকে নাইটিঙ্গেল পুরস্কার গ্রহণ করেছেন৷ তাদের এই পুরস্কারে সন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী পুরস্কার প্রাপকদের অভিনন্দন জানিয়ে বলেন, রাজ্যের যারা সেবামূলক কাজ করছেন, তাদের পুরস্কারের মাধ্যমে রাজ্যকেই সম্মানিত করা হল৷ এটা অর্থ দিয়ে মূল্যায়ণ হয়না৷ তিনি বলেন, এই পেশার সাথে যুক্ত কর্মীদের অন্যান্য চাকুরীর সাথে মিলালে চলবেনা৷ স্বামী বিবেকানন্দের বাণী উল্লেক করে মুখ্যমন্ত্রী বলেন, বিবেকানন্দ বলেছেন, নিজের সামর্থ্যের মধ্য দিয়ে মানুষের জন্য কাজ কর৷ তিনি বলেছেন, মন্দির নয়, বিপন্ন মানুষের জন্য কাজ কর৷ এখানেই স্বর্গ৷ এখানেই শান্তি৷ তাই বিবেকানন্দ সন্ন্যাসী হয়েও সারা বিশ্বে খ্যাতি লাভ করেছিলেন৷ কারণ তিনি নিজেকে নিয়েই ব্যস্ত থাকেননি৷ মুখ্যমন্ত্রী তাঁর আলোচনায় নার্সিং ইনস্টিটিউটের সাথে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের, নার্সিং কাজে শিক্ষা নিতে আসা ছাত্র-ছাত্রীদের প্রথমেই মানবিক মূল্যবোধের বিষয়ে শিক্ষা দিতে আহ্বান জানান৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী উপস্থিত ছাত্র-ছাত্রী এবং স্বাস্থ্য পরিসেবার সাথে যুক্তদেরও আগামী দিনে এই রকম পুরস্কার অর্জনের জন্য প্রতিযোগিতার মানসিকতা নিয়ে কাজ করতে পরামর্শ দেন৷
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিকর্তা ডাঃ জে কে দেববর্মা, মেডিক্যাল সুপারিনটেনডেন্ট (আর সি সি) ডাঃ গৌতম মজুমদার, ত্রিপুরা কলেজ অফ নার্সিং এর অধ্যক্ষ শিখা দেব এবং আই এম এ-এর সভাপতি ডাঃ প্রদীপ ভৌমিকও আলোচনা করেন৷ এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডাঃ এন ডার্লং৷ সভাপতিত্ব করেন ট্রেইন্ড নার্সেস এসোসিয়েশন অব ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য শাখার সহ-সভানেত্রী সুজাতা গুন৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সংস্থার সম্পাদিকা দেবী চক্রবর্তী৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top