News Flash

  • Home
  • Uncategorized
  • স্বামী ও সন্তানকে ফেলে পুরনো প্রেমিকের কাছে গেল গৃহবধূ
Image

স্বামী ও সন্তানকে ফেলে পুরনো প্রেমিকের কাছে গেল গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৩ জুন৷৷ চার বছরের অবুঝ শিশুকে ফেলে পুরানো প্রেমিকের সাথে পালিয়ে গেল এক গৃহবধূ৷ ঘটনা বিশালগড় থানার অধীন উত্তর রাউৎখলা গ্রামে৷ পলাতক গৃহবধূর নাম সাহিদা খাতুন (২৩)৷ গতকাল রাতে বিশালগড় মহিলা থানায় একটি নিখোঁজ ডাইরি করা হয়৷ খবরে জানা যায় উত্তর রাউৎখলা গ্রামের বাসীন্দা জালাল হোসেনের সাথে মেলাঘর উরাই গ্রামের সাহিদা খাতুনের চার বছর আগে সামাজিক ভাবে বিয়ে হয়৷ বর্তমানে তিন বছরের একটি অবুঝ শিশু রয়েছে৷ জালাল পেশায় গাড়ি চালক৷ বেশির ভাগ সময় বাড়ির বাইরে থাকেন৷  এই সুযোগে গৃহবধূ মোবাইলে তার পুরানো আশিকের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বার্তায় ব্যস্ত থাকত বলে জালালের অভিযোগ৷ সংসার ও অবুঝ শিশুর উপর সে কোন নজরই দিত না৷ মেলাঘরের একটি ছেলে বাইক নিয়ে প্রতিদিন তার বাড়ির সামনে ঘুরাফেরা করত৷ সে থেকে সন্দেহের দানা বাধে৷ এ নিয়ে জালালের মা ও গৃহবধূ সাহিদার মধ্যে প্রায় সময় তর্কাতর্কি হত৷ কিন্তু সাহিদা কোন কিছু মানতে নারাজ৷ সে তার মোবাইলে ব্যস্ত থাকতেন৷ তিন বছরের শিশুটি কান্নাকাটি করলেও সাহিদার মমতা ও ভালাবাস জাগত না৷ কয়েক মাস পূর্বে জালাল অভিমানে সাহিদাকে মোবাইল ফোনটি কেড়ে নিলে রাগ করে বাপের বাড়ি চলে যায়৷ তার অভিমান ভেঙ্গে আবার জালালের বাড়িতে নিয়ে আসে৷ কিন্তু সাহিদার কোন পরিবর্তন হয়নি৷ এ নিয়ে সংসারে অশান্তি গেলেই থাকত৷ গতকাল বিকেলের পর সাহিদাকে অনেক খোঁজাখুঁজির পরও কোন হদিশ পাওয়া যাচ্ছে না৷ বাধ্য হয়ে জালাল বিশালগড় মহিলা থানায় নিখোঁজ ডাইরি করেন৷ সন্দেহ করা হচ্ছে মেলাঘরের পুরানো প্রেমিকের সাথে পালিয়ে গেছে৷ খবর লেখা অব্দি তার কোন খোঁজ পাওয়া যায়নি৷ এদিকে অবুঝ শিশুটি মাকে না পেয়ে কান্নায় আকাশ পাতালকে এক করে দিচেছ৷ সাহিদার মনে ওই অবুঝ শিশুটির জন্য মায়া মমতা ছিলনা বলেই কাজ করেছে, বক্তব্য এলাকাবাসীর৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top