News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপিতে যাওয়ার দরজা খোলা রেখে রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীকে ভোট দিতে সুদীপ বর্মনদের শর্ত দিলেন অসমের অর্থমন্ত্রী
Image

বিজেপিতে যাওয়ার দরজা খোলা রেখে রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীকে ভোট দিতে সুদীপ বর্মনদের শর্ত দিলেন অসমের অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ রাজ্যের তৃণমূল বিধায়কদের বিজেপিতে নেওয়ার বিষয়ে আপত্তি করলেন না আসমের

আসামের অর্থমন্ত্রী তথা নেডার কনভেনার হেমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন৷ ছবি নিজস্ব৷

অর্থমন্ত্রী তথা উত্তরপূর্বাঞ্চল গণতান্ত্রিক জোট (নেডা) এর চেয়ারম্যান হেমন্ত বিশ্ব শর্র্ম৷ তবে, তাঁদের বিজেপিতে নেওয়া নিয়ে পার্টির রাজ্য কমিটিই সর্বশেষ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি৷ একইসাথে দলে নেওয়ার ক্ষেত্রে শর্ত হিসেবে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল বিধায়কদের বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি৷
শুক্রবার সাংবাদিক সম্মেলনে হেমন্ত বিশ্বশর্র্ম বলেন, ‘‘পার্টি সিপিআইএমের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে সঙ্গে নিয়ে চলতে চায়৷ তবে কাদের পার্টিতে নেওয়া হবে এবিষয়ে বিজেপির রাজ্য কমিটিই শেষ সিদ্ধান্ত নেবে’’৷ তিনি বলেন ‘‘যারা বিজেপিতে আসতে চাইছেন তাঁরা রাষ্ট্রপতি নির্র্বচনে বিজেপির প্রার্থীকে ভোট দিয়ে তাদের বিজেপিতে প্রবেশের পথ সুগম করুক৷ তবে বিজেপিতে বিরোধী কংগ্রেস এবং তৃণমূল বিধায়কদের সামিল করা না কারা নিয়ে পার্টিতে কোন দ্বিমত নেই’’৷
তিনি জানান, এই রাজ্য থেকে বামফ্রন্টকে হঠানোই মূল লক্ষ্য৷ সেই লক্ষ্যে বিজেপি রাজ্য কমিটি জোর চেষ্টা চালিয়েছে৷ বিভিন্ন প্রান্ত থেকে সমর্থনও মিলছে৷ এরাজ্যে বিজেপি এখন বিরোধী শিবিরে একক সর্ববৃহৎ দলে পরিণত হয়েছে৷ তবে, বিধানসভায় বিজেপির কোন সদস্য নেই৷ বিরোধী বিধায়করা বিজেপিতে আসতে চাইলে আপত্তির কোন কারণ নেই বলে স্পষ্ট জানান হেমন্তবাবু৷ কিন্তু, বিজেপি রাজ্য কমিটির সাথে আলোচনা ছাড়া কোন পদক্ষেপ নেবেন না শীর্ষ নেতৃত্ব৷ এদিন হেমন্তবাবুর বক্তব্যে ইঙ্গিত মিলেছে বিরোধী বিধায়কদের দলে নিতে শীর্ষ নেতৃত্বের আপত্তি নেই৷ তবে, রাজ্য স্তরের নেতৃত্বদের সম্মতির মর্যাদা দিতে চায় শীর্ষ নেতৃত্ব৷ তাই বিরোধী বিধায়কদের পদ্মবনে শামিল হওয়া নিয়ে সংশয় রয়েই যাচ্ছে৷ তিনি জানিয়েছেন, ‘‘বিজেপি রাজ্যের উপজাতি সংরক্ষিত ২০টি আসন নিয়ে পৃথক ভাবে একটি ভিশন ডকুমেন্ট তৈরি করবে৷ আর এতে সে সব উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল সহমত পোষণ করবে তারাই বিজেপির সঙ্গে জোট বদ্ধ হতে পারবে৷ তবে বিজেপি পৃথক রাজ্যের দাবী মানে না’’৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top