News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রপতি পদের মর‌্যাদা বজায় রাখার চেষ্টা করবো, মনোনয়ন জমা দিয়ে বললেন রামনাথ কোবিন্দ
Image

রাষ্ট্রপতি পদের মর‌্যাদা বজায় রাখার চেষ্টা করবো, মনোনয়ন জমা দিয়ে বললেন রামনাথ কোবিন্দ

নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.): এনডিএ সরকারের পছন্দের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন রামনাথ কোবিন্দ| শুক্রবার দুপুর ১২টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন রামনাথ কোবিন্দ| উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ সহ অন্যান্যরা| মনোনয়ন জমা দেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এনডিএ নেতাদের’কে ধন্যবাদ জানিয়ে কোবিন্দ বলেছেন, ‘আমার মতে, রাষ্ট্রপতি পদ সমস্ত রাজনীতির উর্ধ্বে থাকা উচিত…| আমি রাষ্ট্রপতি পদের মর‌্যাদা বজায় রাখার চেষ্টা করবো|’
প্রসঙ্গত, রাষ্ট্রপতি নিবার্চনে রামনাথ কোবিন্দের প্রতিদ্বন্দ্বী হিসেবে আগামী ২৪ জুলাই মনোনয়ন জমা দেবেন বিরোধী প্রার্থী মীরা কুমার| রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ জুলাই| তার তিনদিন পর, ২০ জুলাই ফল ঘোষণা|

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top