নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ পরিবারে অশান্তির জেরে পৃথক স্থানে দুই গৃহবধূ শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন৷ তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জি বি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন৷
জানা গেছে, তেলিয়ামুড়ার বাসিন্দা অমল দেববর্মার স্ত্রী অজন্তা দেববর্মা(২২) বুধবার রাতে নিজ বাড়িতেই গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন৷ গৃহবধূর বাপের বাড়ির সদস্যদের কাছ থেকে জানা গেছে, অজন্তা এবং অমল ভালবেসে বিয়ে করেছিলেন৷ ৪ বছর আগে তাদের বিয়ে হয়েছিল৷ তাদের একটি পুত্র সন্তান রয়েছে৷ গত কিছুদিন ধরে বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য অজন্তাকে তার স্বামী নানাভাগে চাপ দিচ্ছিল বলে অভিযোগ৷ এনিয়েই পরিবারে অশান্তি চলছিল৷ প্রায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো৷ গতকাল রাতেও তাদের তুমুল ঝগড়া হয়েছে৷ গভীর রাতে অজন্তা শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন৷ বিষয়টি টের পেয়ে স্বামী তাকে উদ্ধার করে প্রথমে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যান৷ চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ বর্তমানে জি বি হাসপাতালে তার চিকিৎসা চলছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে৷
এদিকে মেলাঘর ডলুক নারায়ণের বাসিন্দা বাদল দেববর্মার স্ত্রী যোগারাণী দেববর্মা(৩৮) গতকাল রাতে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন৷ জানা গেছে, গতকাল রাতে পরিবারের সকলেই ঘুমিয়ে যাওয়ার পর ঐ গৃহবধূ শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন৷ তার স্বামী বিষয়টি টের পেয়েই চিৎকার শুরু করে দেন৷ বাড়ির সকলে দৌড়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে মেলাঘর হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে৷
এদিকে, যোগারাণী দেববর্মা কি কারণে আত্মহত্যার চেষ্টা করেছেন সে বিষয়ে কিছুই জানা যায়নি৷ তার স্বামী বাগমা থানায় কর্মরত৷ ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তির জেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন৷
পারিবারিক অশান্তির জেরে দুই গৃহবধূর আত্মহত্যার চেষ্টা
Releated Posts
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…


















