News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যান্সারের যন্ত্রণা থেকে রেহাই পেতে বিষপানে আত্মঘাতী রোগী
Image

ক্যান্সারের যন্ত্রণা থেকে রেহাই পেতে বিষপানে আত্মঘাতী রোগী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ বহুদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন উদয়পুরের ধবজনগরের বাসিন্দা রসরাজ দে(৫৪)৷ অবশেষে অসহ্য যন্ত্রনার হাত থেকে রেহাই পেতে আত্মহত্যার পথ বেছে নেন তিনি৷ বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যা করেন তিনি৷ তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
জানা গেছে, প্রায় ১০/১২ বছর ধরে পাকস্থলীতে ক্যান্সার রোগে ভুগছিলেন রসরাজ দে৷ বহিরাজ্যে গিয়ে বহু চিকিৎসা করেছেন৷ কিন্তু, সুস্থ হচ্ছিলেন না৷ বরং দিনে দিনে তাঁর অবস্থার অবনতি ঘটছিল৷ সম্প্রতি রাজ্যের ক্যান্সার হাসপাতালেও কয়েকদিন ভর্তি ছিলেন তিনি৷ চিকিৎসকরা পরিবারের সদস্যদের জানিয়ে দেন, বেশি দিন তিনি বাঁচবেন না৷ তাই চিকিৎসকদের পরামর্শে তাঁর পরিবারের সদস্যরা তাঁকে বাড়ি নিয়ে যান৷ আজ সকালে খাওয়া দাওয়া যখন বাড়িতে কেউ ছিলেন না, তখন তিনি কীটনাশক খেয়ে নেন৷ তাঁর স্ত্রী অফিস থেকে ফিরে অন্যত্র গিয়েছিলেন এবং ছেলে তখন কৃষি কাজ করছিল৷ বেলা সাড়ে দশটা নাগাদ ছেলে বাড়ি ফিরে দেখতে পায় তিনি বমি করছেন৷ সঙ্গে সঙ্গে তাকে তেপানিয়া হাসপাতালে দিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়েছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top