News Flash

  • Home
  • Uncategorized
  • ইসরো-র মুকুটে নতুন পালক, ৩১টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি দিল পিএসএলভি সি-৩৮
Image

ইসরো-র মুকুটে নতুন পালক, ৩১টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি দিল পিএসএলভি সি-৩৮

শ্রীহরিকোটা, ২৩ জুন (হি.স.): ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র মুকুটে নতুন পালকের সংযোজন| ৩১টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরো-র মহাকাশযান পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি) সি-৩৮| শুক্রবার সকাল ৯.২৯ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফলভাবে উত্ক্ষেপণ করা হয় এই মহাকাশযান|
আর্থ অবজারভেশন বা পৃথিবীর পর‌্যবেক্ষণের জন্য Cartosat-2s স্যাটেলাইট ও ৩০টি ন্যানো স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন (ইসরো)| ন্যানো স্যাটেলাইটগুলির মধ্যে ২৯টি হল অন্য ১৪টি দেশের, যথাক্রমে আমেরিকা, ব্রিটেন, জাপান, ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম, চিলি, চেক রিপাবলিক, ফিনল্যান্ড, জার্মানি, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া ও স্লোভাকিয়া| আর একটি স্যাটেলাইট তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার নুরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তৈরি|
Catrosat-2 সিরিজের ষষ্ট স্যাটেলাইটটি শুক্রবার কক্ষপথে পাঠাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)| ৭১২ কিলোগ্রাম ওজনের এই স্যাটেলাইট নিয়মিত মহাকাশ থেকে তোলা ছবি পাঠাবে| পৃথিবীর উপর নজরদারি চালাতে এই স্যাটেলাইট-এর পাঠানো ছবি খুবই কার‌্যকরী হবে বলে মনে করা হচ্ছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top