News Flash

  • Home
  • Uncategorized
  • বহিঃরাজ্যের ট্রাক চালকের পচাগলা মৃতদেহ উদ্ধার পেঁচারথলে
Image

বহিঃরাজ্যের ট্রাক চালকের পচাগলা মৃতদেহ উদ্ধার পেঁচারথলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ বহিঃরাজ্যের এক ট্রাক চালকের পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মঙ্গলবার দুপুর দুইটা নাগাদ পেঁচারথল থানার পুলিশ একটি সূত্রে জানতে পারে থানা থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে লক্ষ্নন ছড়ায় একটি পচাগলা মৃতদেহ পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে৷ সাথে একজন এক্সিকিউটিভ মেজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহটি উদ্ধার করে৷ নিহত ব্যক্তির পরিচয় জানা গিয়েছে৷ তার নাম নাফিজ উদ্দিন৷ বয়স ত্রিশ৷ তার বাড়ি মধ্যপ্রদেশের বারহনপুর জেলার হারিরপুড়ায়৷
জানা গিয়েছে, নিহত ব্যক্তি এমএইচ-৪- এইচ-এজি১৬৬৫ নম্বরের ট্রাকের চালক৷ গত শুক্রবার সকাল আটটা নাগাদ পেঁচারথলের চামটিলা এলাকায় এই ট্রাকটি দাঁড়ানো অবস্থায় ছিল৷ ট্রাকের সামনের দিকে ক্যাবিনে বেশ কিছু রক্তের দাগ পাওয়া যায়৷ স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানান৷ পুলিশ তদন্ত শুরু করে৷ কিন্তু চালকের কোন হদিশ পাওয়া যায়নি৷ ট্রাক থেকে উদ্ধার হওয়া নথিপত্রে চালকের নামধাম মিলেছিল৷ সেই সূত্র ধরেই পুলিশ সনাক্ত করেছে মৃতদেহটি৷ আশঙ্কা করা হচ্ছে চালককে পরিকল্পিতভাবে হত্যা করে মৃতদেহ লক্ষ্মণছড়ায় ফেলে দেওয়া হয়৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top